Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
কিডনি প্রতিস্থাপন: নতুন আইনেও বাড়ছে না ‘ইমোশনাল ডোনার’

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
12 March, 2026, 10:40 am
Last modified: 12 March, 2026, 10:44 am

Related News

  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
  • ‘এক কিডনির গ্রাম’: দরিদ্র ডোনারদের যেভাবে প্রতারিত করছে ভারত-বাংলাদেশ কিডনি প্রতিস্থাপন চক্র
  • কিডনি সেবার মান বাড়াতে ১,০০০ ডায়ালাইসিস মেশিন কিনবে সরকার: স্বাস্থ্য সচিব
  • কিডনি দাতার তালিকায় যুক্ত হচ্ছেন ভাতিজা-ভাতিজি ও ভাগ্নে-ভাগ্নি

কিডনি প্রতিস্থাপন: নতুন আইনেও বাড়ছে না ‘ইমোশনাল ডোনার’

তবে ইমোশনাল ডোনারের কিছু আবেদন যাচাই–বাছাইয়ের অপেক্ষায় আছে। যাচাই–বাছাই প্রক্রিয়ার জটিলতার কারণে অনেক হাসপাতাল এই ধরনের ডোনার নিতে আগ্রহী নয়।
তাওছিয়া তাজমিম
12 March, 2026, 10:40 am
Last modified: 12 March, 2026, 10:44 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে বর্তমান আইনে রক্তের সম্পর্ক না থাকলেও সহানুভূতির সম্পর্ক রয়েছে—এমন ব্যক্তিদের 'ইমোশনাল ডোনার' হিসেবে কিডনি দানের সুযোগ দেওয়া হয়েছে। তবে এ নিয়ম রেখে গেজেট প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন হয়নি।

তবে ইমোশনাল ডোনারের কিছু আবেদন যাচাই–বাছাইয়ের অপেক্ষায় আছে। যাচাই–বাছাই প্রক্রিয়ার জটিলতার কারণে অনেক হাসপাতাল এই ধরনের ডোনার নিতে আগ্রহী নয়।

গত বছরের ১৯ নভেম্বর মানব অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়। আগের আইনে ২২ জন নিকটাত্মীয় কিডনি দিতে পারতেন। নতুন অধ্যাদেশে নিকটাত্মীয়ের সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—পিতা-মাতা, পুত্র-কন্যা, ভাই-বোন, স্বামী-স্ত্রী এবং রক্তসম্পর্কিত আপন চাচা, ফুফু, নানা-নানি, দাদা-দাদি, নাতি-নাতনি, আপন চাচাতো, মামাতো, ফুফাতো ও খালাতো ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, ভাগনে-ভাগনি এবং সৎভাই বা বোন।

এই নিকটাত্মীয়দের বাইরে অধ্যাদেশে বলা হয়েছে, 'ইমোশনাল ডোনার'ও অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার ঘাটতি ও পর্যাপ্ত প্রচারণার অভাবে অনেকেই ইমোশনাল ডোনার সম্পর্কে জানেন না। পাশাপাশি প্রক্রিয়াটি জটিল হওয়া এবং অনৈতিক বা অবৈধ চর্চার ঝুঁকির আশঙ্কাও রয়েছে।

ইমোশনাল ডোনার হতে যা লাগবে 

ইমোশনাল ডোনার হতে হলে বয়স ১৮ বছরের বেশি হতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং সজ্ঞানে ও স্বেচ্ছায় সম্মতি দিতে হবে। কোনো আর্থিক প্রলোভন, চাপ বা বাণিজ্যিক উদ্দেশ্য থাকা যাবে না। গ্রহীতার নিকট আত্মীয় না হলেও দীর্ঘদিনের পরিচিত হতে হবে এবং তাকে নিঃস্বার্থ দাতা হিসেবে নির্ধারণ ও অনুমতি প্রদান কমিটির সুপারিশ থাকতে হবে।

মাদকাসক্ত ব্যক্তি, বাণিজ্যিক বা আর্থিক প্রলোভনে অঙ্গ দানে আগ্রহী ব্যক্তি এবং যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তি—যা তাকে দাতা হিসেবে অনুপযুক্ত প্রমাণ করে—তারা ইমোশনাল ডোনার হতে পারবেন না।

ইমোশনাল ডোনার নির্ধারণ ও অনুমতি প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, কিডনি প্রতিস্থাপন আইন সংশোধনের পর 'ইমোশনাল ডোনার'-এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য অনেকেই আবেদন ফরম সংগ্রহ করছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। যাচাই–বাছাই শেষে সেগুলোর অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, এ সেবাকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে আবেদন করা যায়। তবে এ বিষয়ে মানুষের সচেতনতা এখনও কম। তাই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।

আগ্রহী নয় অনেক হাসপাতাল 

তবে ইমোশনাল ডোনার নির্ধারণের প্রক্রিয়া জটিল হওয়ায় এ ধরনের ডোনারের কিডনি প্রতিস্থাপনে আগ্রহী নয় অনেক হাসপাতাল। 

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং খ্যাতনামা নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, "আমাদের হাসপাতালে সপ্তাহে দুইটি করে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। সরকার নিকটাত্মীয়ের পরিধি বাড়ানোয় ট্রান্সপ্লান্টের গতি বেড়েছে। আমরা নিকট আত্মীয়দের ডিএনএ পরীক্ষা করে ট্রান্সপ্লান্ট করি। কিন্তু আমরা ইমোশনাল ডোনার গ্রহণ করি না।"

তিনি বলেন, "কারণ এতে অনৈতিক কিছু ঘটতে পারে। কেউ পাঁচ লাখ টাকা দিয়ে কাউকে ইমোশনাল ডোনার সাজিয়ে আনতে পারে। এতে পুরো প্রক্রিয়া বিতর্কিত হতে পারে। ফলে ভারত-পাকিস্তানের মতো বৈধের তুলনায় অবৈধ ট্রান্সপ্লান্ট বেড়ে যেতে পারে, যা কিডনি রোগীদের জন্য ঝুঁকি তৈরি করবে।"

ডা. হারুন উর রশিদ বলেন, "কিডনি দাতার সংখ্যা বেড়েছে। ক্যাডাভরিক ট্রান্সপ্লান্টের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি সারাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টার বাড়াতে হবে এবং সেবার পরিসর আরও বিস্তৃত করতে হবে।"

চিকিৎসকেরা জানান, দেশে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ। প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। নতুন রোগীদের প্রায় ৮০ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বা বিনা চিকিৎসায় মারা যায়।

দেশে প্রতিবছর প্রায় ৪০০ কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কিডনি ফাউন্ডেশন, সিকেডি এবং কিডনি ফাউন্ডেশন—এই চারটি প্রতিষ্ঠানে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ৪ হাজার কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে।

২০২৩ সালে বিএমইউ ও কিডনি ফাউন্ডেশন যৌথভাবে ক্যাডাভরিক ট্রান্সপ্লান্ট শুরু করে। তবে গত বছর একটিও ক্যাডাভরিক ট্রান্সপ্লান্ট হয়নি।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, "নীরব ঘাতক কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। কিডনি রোগ প্রতিরোধে ভেজাল খাবার খাওয়া যাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।"

আজ বিশ্ব কিডনি দিবস। এবারের প্রতিপাদ্য— 'সুস্থ কিডনি সবার তরে : মানুষের যত্নে বাঁচাও ধরণীরে' (Kidney Health for All – Caring for People, Protecting the Planet)। 

Related Topics

টপ নিউজ

বিশ্ব কিডনি দিবস / কিডনি প্রতিস্থাপন / কিডনি রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
  • ‘এক কিডনির গ্রাম’: দরিদ্র ডোনারদের যেভাবে প্রতারিত করছে ভারত-বাংলাদেশ কিডনি প্রতিস্থাপন চক্র
  • কিডনি সেবার মান বাড়াতে ১,০০০ ডায়ালাইসিস মেশিন কিনবে সরকার: স্বাস্থ্য সচিব
  • কিডনি দাতার তালিকায় যুক্ত হচ্ছেন ভাতিজা-ভাতিজি ও ভাগ্নে-ভাগ্নি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net