Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চাঁদাবাজি বন্ধে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপসহ জামায়াতের ১৩ প্রতিশ্রুতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 07:50 pm
Last modified: 23 January, 2026, 07:58 pm

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে জামায়াত ও বিএনপির আরও ৫ প্রার্থীর আবেদন

চাঁদাবাজি বন্ধে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপসহ জামায়াতের ১৩ প্রতিশ্রুতি

ঘোষণায় বলা হয়, সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজি-প্রবণ সড়কগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং চালু করা হবে। পাশাপাশি সব ফাঁড়ি ও চেকপোস্টে প্রত্যক্ষ নজরদারি বাড়ানো হবে। কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই খাতে চাঁদাবাজি প্রতিরোধে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত মনিটরিং সেল গঠন এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 07:50 pm
Last modified: 23 January, 2026, 07:58 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

চাঁদাবাজি নির্মূলে সড়ক ও পরিবহন খাত থেকে শুরু করে ভূমি ও রিয়েল এস্টেট খাতে কঠোর এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি রুখতে মোট ১৩টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পাঁচটি ফটোকার্ডের মাধ্যমে এসব প্রতিশ্রুতি জনসমক্ষে তুলে ধরা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে চাঁদাবাজিমুক্ত রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল্লাহর ইচ্ছা ও জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে আধুনিক প্রযুক্তি ও কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে দেশের সব খাত থেকে চাঁদাবাজি নির্মূল করা হবে।

ঘোষণায় বলা হয়, সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজি-প্রবণ সড়কগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং চালু করা হবে। পাশাপাশি সব ফাঁড়ি ও চেকপোস্টে প্রত্যক্ষ নজরদারি বাড়ানো হবে। কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই খাতে চাঁদাবাজি প্রতিরোধে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত মনিটরিং সেল গঠন এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

ভূমি ও রিয়েল এস্টেট খাতে চাঁদাবাজি বন্ধে ফি ও ট্যাক্স অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে ভূমি রেকর্ডসহ প্রয়োজনীয় সব কাগজপত্র অনলাইনে অ্যাক্সেসযোগ্য করা হবে, যাতে জমি কেনাবেচার সময় কেউ চাঁদাবাজি করতে না পারে। জমি লেনদেনের সময় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

চাঁদাবাজির অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য 'ডিজিটাল পাহারাদার' নামে একটি বিশেষ অ্যাপ ও ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এর মাধ্যমে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যাচাই শেষে প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, চাঁদাবাজদের পরিচয় প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। দৃশ্যমান আইনি পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে চাঁদাবাজদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর দাবি, আধুনিক প্রযুক্তি, কঠোর আইন প্রয়োগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশকে একটি সম্পূর্ণ চাঁদাবাজিমুক্ত রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / চাঁদাবাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে জামায়াত ও বিএনপির আরও ৫ প্রার্থীর আবেদন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net