Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণ ও প্রতি জেলায় মেডিকেল কলেজের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:50 pm
Last modified: 23 January, 2026, 05:51 pm

Related News

  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণ ও প্রতি জেলায় মেডিকেল কলেজের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বক্তব্যে তিনি উত্তরবঙ্গকে বাংলাদেশের 'কৃষি রাজধানী' হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের বিপুল কৃষিজ সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই।’
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:50 pm
Last modified: 23 January, 2026, 05:51 pm
ফাইল ছবি: ইউএনবি

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জেলা স্কুল বড় মাঠে জেলা জামায়াত আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতির কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, 'আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, তবে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। এর ফলে উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পের উৎপাদিত পণ্য সরাসরি বিশ্ববাজারে পৌঁছাবে। যোগাযোগের এই উন্নয়ন এখানকার কর্মসংস্থান ও শিল্পায়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে।'

দেশের স্বাস্থ্য খাতের নাজুক চিত্র তুলে ধরে ঢাকার ওপর জনচাপ কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জামায়াত আমির। তিনি বলেন, 'এখনও অনেক জেলার মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমরা প্রতিটি জেলায় একটি করে আধুনিক মানের সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। এর ফলে মানুষকে আর চিকিৎসার জন্য ঢাকায় দৌঁড়াতে হবে না, বরং বিশেষায়িত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।'

বক্তব্যে তিনি উত্তরবঙ্গকে বাংলাদেশের 'কৃষি রাজধানী' হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, 'উত্তরবঙ্গের বিপুল কৃষিজ সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই।'

তিনি উল্লেখ করেন, 'বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে ঠাকুরগাঁও-দিনাজপুরের সবজি ও ফলমূল সরাসরি মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব হবে।' এছাড়া পচনশীল কৃষিপণ্যের জন্য প্রতিটি অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

আমির ডা. শফিকুর রহমান / জামায়াত ইসলামী / ঠাকুরগাঁও / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net