Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 05:45 pm
Last modified: 10 March, 2026, 05:50 pm

Related News

  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 

সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন যে, বিষয়টি পরিষ্কার করার জন্য জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে। তাকে জানানো হয়েছে যে, চিঠির বিতর্কিত বিষয়বস্তু সম্পর্কে জামায়াত আমির অবগত ছিলেন না।
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 05:45 pm
Last modified: 10 March, 2026, 05:50 pm
ছবি: বাসস

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠির বিষয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, 'সম্প্রতি গণমাধ্যমে আমিরে জামায়াতের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হলো প্রায় দুই সপ্তাহ আগে তৎকালীন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে দেশের পররাষ্ট্র বিষয়ে দলের কিছু অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠানোর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি আমিরে জামায়াতের সুনির্দিষ্ট নির্দেশনার বাইরে কিছু বিষয় চিঠিতে যুক্ত করেন, যা দলের নীতির পরিপন্থী। বিশেষ করে চিঠিতে উল্লিখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত বিষয়টি আমিরের নির্দেশনায় ছিল না।' 

তিনি আরও জানান, বিষয়টি দলের নজরে আসার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন জামায়াত আমির। গত ২ মার্চ অধ্যাপক মাহমুদুল হাসানকে উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)-কে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন যে, বিষয়টি পরিষ্কার করার জন্য জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে। তাকে জানানো হয়েছে যে, চিঠির বিতর্কিত বিষয়বস্তু সম্পর্কে জামায়াত আমির অবগত ছিলেন না। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়টিও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দাপ্তরিকভাবে অবহিত করা হয়েছে। এর মাধ্যমে বিষয়টির তখনই নিষ্পত্তি করা হয়েছে। 

বিবৃতির শেষাংশে তিনি বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক দল। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে আমরা তা দ্রুত সংশোধনে বিশ্বাসী। এই ঘটনার ক্ষেত্রেও প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।' তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / পররাষ্ট্র মন্ত্রণালয় / ডা. শফিকুর রহমান / মিয়া গোলাম পরওয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net