Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বগুড়ায় জামায়াতের নির্বাচনি জনসভা কাল: ২ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 07:20 pm
Last modified: 23 January, 2026, 07:29 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

বগুড়ায় জামায়াতের নির্বাচনি জনসভা কাল: ২ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি

শহর জামায়াতের আমির বলেন, ‘আমরা প্রায় দুই লক্ষ লোকের উপস্থিত হওয়ার ব্যবস্থা করেছি। আমাদের সকল ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরি করা আছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রশাসন আমাদের আশস্ত করেছে।’
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 07:20 pm
Last modified: 23 January, 2026, 07:29 pm
ছবি: টিবিএস

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভাকে ঘিরে প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবিদুর রহমান সোহেল। 

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সকালে এই মাঠেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। বগুড়া জেলা ও শহর শাখা জামায়াতে ইসলামী যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে।

মাওলানা আবিদুর রহমান সোহেল জানান, আগামীকালের এই জনসভায় জামায়াতে ইসলামী ছাড়াও ১০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, তারা বিশ্বাস করেন দেশের সাধারণ জনগণ এখন পরিবর্তন চায়। প্রচলিত দলগুলো দীর্ঘ ৫৪ বছর দেশ পরিচালনা করলেও জনগণ এখন সৎ ও যোগ্য নেতৃত্বের ওপর আস্থা রাখছে। এই আস্থার প্রতিফলন হিসেবেই আগামীকালের জনসভায় বিপুল জনসমাগম হবে।

জনসভার ব্যবস্থাপনা প্রসঙ্গে আবিদুর রহমান সোহেল বলেন, 'আমরা প্রায় দুই লক্ষ লোকের উপস্থিত হওয়ার ব্যবস্থা করেছি। আমাদের সকল ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরি করা আছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রশাসন আমাদের আশস্ত করেছে।'

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সমাবেশে আগতদের গাড়ি পার্কিং এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠ সজ্জা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুস সালাম তুহিন।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মিজানুর রহমান, অ্যাডভোকেট আল আমিন এবং মানবসম্পদ বিভাগের সেক্রেটারি সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / জনসভা / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net