Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 04:55 pm
Last modified: 26 December, 2025, 07:15 pm

Related News

  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া না যাবে এবং সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা এসে জনগণের সামনে খুনিদের গ্রেপ্তারের অগ্রগতি না জানাবেন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।’
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 04:55 pm
Last modified: 26 December, 2025, 07:15 pm
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড়ের একাংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আজ থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দিলাম।'

তিনি আরও বলেন, 'হত্যাকাণ্ডের বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া না যাবে এবং সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা এসে জনগণের সামনে খুনিদের গ্রেপ্তারের অগ্রগতি না জানাবেন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।'

এ সময় বিক্ষোভকারীরা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে', 'লীগ ধর, জেলে ভর' সহ নানা স্লোগান দেন।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইনকিলাব মঞ্চের অবরোধে শাহবাগের একাংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা ডাইভারশন দিয়েছি।'

তিনি জানান, বাংলামোটর থেকে মৎস্যভবনগামী যানবাহন বারডেমের সামনে দিয়ে, মৎস্য ভবন থেকে সায়েন্সল্যাবগামী যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এবং সায়েন্সল্যাব থেকে মৎস্যভবনগামী যানবাহন কাটাবন হয়ে চলাচল করছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম থাকায় বড় ধরনের ভোগান্তি হচ্ছে না বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

হাদি হত্যা / বিচার / অবরোধ / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net