Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
23 December, 2025, 06:55 pm
Last modified: 23 December, 2025, 07:14 pm

Related News

  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

আগামী ২৫ ডিসেম্বরের পর সারা দেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় ইনকিলাব মঞ্চ।
টিবিএস রিপোর্ট 
23 December, 2025, 06:55 pm
Last modified: 23 December, 2025, 07:14 pm
ছবি: ফোকাস বাংলা নিউজ

শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে এবং তার হত্যার বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে 'শহীদি শপথ' পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে শপথ পাঠ করান সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। 

শপথ পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, মৃত্যুর আগে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে গেছেন। আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দেব। বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় দেব। আর রক্ত যদি নেওয়া লাগে নেব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করব না।

ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না উল্লেখ করে তিনি আরও বলেন, তার জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তখন আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে? আমরা সহিংসতা চাইনি।

আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলে যাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথায় করা হয়নি। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের প্রত্যেককে যদি মেরে ফেলা হয়, তবুও বাংলার জমিনে যদি একজন জীবিত থাকেন, তিনি ইনসাফ কায়েম করে যাবেন। সরকার যদি আমাদের হুমকি মনে করে, তাহলে বলতে চাই, সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শত্রু।

এ সময় তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনাটি বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান। 

তিনি দাবি করেন, 'আমাদের কাছে খবর এসেছে যে ২৫ তারিখ তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সবাই ব্যস্ত থাকবেন। সেদিন সুযোগ মতো ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের পেছনে রাঘববোয়াল আছেন। এজন্য খুনিদের জনসম্মুখে আনা হচ্ছে না।'

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর সারা দেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। 

তিনি বলেন, 'বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যদি সেই পরিস্থিতি মোকাবিলা করতে না পারি, তাহলে জুলাই ব্যর্থ হবে। সেটি আমরা হতে দেব না।'

Related Topics

টপ নিউজ

শপথ / ইনকিলাব মঞ্চ / শাহবাগ / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net