Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
চাকসু নির্বাচন: প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 08:10 pm
Last modified: 10 October, 2025, 08:17 pm

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার

চাকসু নির্বাচন: প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, 'আজ ছুটির দিনে বেশ সাড়া পাচ্ছি। আমরা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, ভোটাররাও আমাদের প্রতিও ভালো সাড়া দিচ্ছেন।'
টিবিএস রিপোর্ট
10 October, 2025, 08:10 pm
Last modified: 10 October, 2025, 08:17 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে শেষ জুম্মার দিনে প্রার্থীদের প্রচারণা আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জমে উঠেছে পুরো ক্যাম্পাস।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ছিল প্রার্থীদের কুশল বিনিময় আর নির্বাচনী প্রচারণায় সরগরম। প্রার্থী এবং ভোটারদের হাতে লিফলেট, মুখে হাসি- দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভরে উঠেছিল বিশ্ববিদ্যালয় এলাকা।

চাকসুর দপ্তর সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, 'চাকসু নির্বাচনের আগে আজ শেষ জুমা ছিল। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের ভাব আদান-প্রদান হয়েছে। প্রার্থীরাও এসেছে। সবার মাঝে একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে।'

স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, 'আজ ছুটির দিনে বেশ সাড়া পাচ্ছি। আমরা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, ভোটাররাও আমাদের প্রতিও ভালো সাড়া দিচ্ছেন। আশা করছি, এই দিক বিবেচনা করে দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।'

ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, 'নির্বাচনের আগে শেষ শুক্রবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভোটার ও প্রার্থীদের সমাগম দেখা যাচ্ছে। প্রার্থীরা তাদের প্রচার চালাচ্ছেন। অনেক দিন পর নির্বাচনের এমন আমেজ দেখা যাচ্ছে। প্রার্থী আর ভোটারদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে। নির্বাচনের আগে এমন শান্তিপূর্ণ পরিবেশ দেখে ভালো লাগছে।'

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রকিবুল চৌধুরী বলেন, 'আজ জুমার নামাজের পর দেখলাম প্রার্থীরা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মেলামেশা করছেন, কোনো রাজনৈতিক ট্যাগ ছাড়াই। ঈদের সময় যেমন আনন্দের পরিবেশ থাকে, আজও তেমনই একটা উৎসবমুখর আবহ দেখছি। আশা করছি, এমন পরিবেশ চাকসু নির্বাচনের দিন পর্যন্ত বজায় থাকবে। তাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।'

দিনজুড়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনসহ নানা জায়গায় দেখা গেছে তাদের প্রচারণা। প্রচারণার পাশাপাশি প্রার্থীরা দোয়া কামনা করেন শান্তিপূর্ণ নির্বাচন ও শিক্ষার্থীদের ঐক্যের জন্য।

Related Topics

টপ নিউজ

চাকসু নির্বাচন / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / নির্বাচনী প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net