Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশন করে সাময়িক বরখাস্ত এএসআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 10:30 am
Last modified: 15 December, 2025, 10:33 am

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশন করে সাময়িক বরখাস্ত এএসআই

সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরেই ইসলামি সংগীত পরিবেশন করেন এএসআই কারি মহিবুল্লাহ।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 10:30 am
Last modified: 15 December, 2025, 10:33 am
গত ৭ ডিসেম্বর শহরের কাটিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে ইসলামি সংগীত পরিবেশন করেন এএসআই কারি মহিবুল্লাহ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর শহরের কাটিয়া এলাকায় সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে ইসলামি সংগীত পরিবেশন করেন এএসআই কারি মহিবুল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরে কর্মরত ওই এএসআই ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে ছিলেন এবং ১২ ডিসেম্বর পুনরায় কর্মস্থলে যোগ দেন। ছুটিকালীন নিজ জেলা নড়াইলে অবস্থান করার কথা থাকলেও তিনি সাতক্ষীরায় এসে পুলিশের পোশাক পরেই একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। 

জেলা পুলিশ জানায়, এতে বাহিনীর পেশাদারত্ব ক্ষুণ্ন হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং যশোরের পুলিশ সুপারকে (এসপি) লিখিতভাবে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নির্বাচনী পথসভায় উপস্থিত থাকা, ইসলামি সংগীত পরিবেশন এবং বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, যশোরের পুলিশ সুপার বরখাস্তের আদেশ জারি করেছেন। 

তিনি বলেন, "ছুটিতে থাকাকালীন সাতক্ষীরায় এসে পুলিশের পোশাক পরে নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশনের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এর আগে, এএসআই কারি মহিবুল্লাহ দীর্ঘদিন সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / নির্বাচনী প্রচারণা / সাতক্ষীরা / পুলিশ বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net