Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
20 August, 2025, 10:00 am
Last modified: 20 August, 2025, 10:03 am

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ল্যাবএইডের এআই উদ্যোগ: স্বাস্থ্য প্রযুক্তিতে দেশীয় ডেভেলপারদের নেতৃত্বে নতুন দিগন্ত
  • অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত স্বাস্থ্য খাত: নকল-ভেজাল ওষুধে বিপন্ন জনস্বাস্থ্য

ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

সাম্প্রতিক কিছু পর্যালোচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেখতে পায়, বিগত বছরগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনিয়মের ফলে সরকারি ও বেসরকারি কিছু কলেজে চিকিৎসা শিক্ষার মান কমে গেছে।
তাওছিয়া তাজমিম
20 August, 2025, 10:00 am
Last modified: 20 August, 2025, 10:03 am

ইনফোগ্রাফ: টিবিএস

মেডিকেল শিক্ষার মান উন্নয়নে মানহীন মেডিকেল কলেজের আসন কমানো, ভর্তি বন্ধ অথবা একেবারে বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক কিছু পর্যালোচনায় মন্ত্রণালয় দেখতে পায়, বিগত বছরগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনিয়মের ফলে সরকারি ও বেসরকারি কিছু কলেজে চিকিৎসা শিক্ষার মান কমে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় একটি মেট্রিক্স-ভিত্তিক মূল্যায়ন চূড়ান্ত করছে, যাতে সিদ্ধান্ত নেওয়া যায় কোন কলেজের আসন কমানো প্রয়োজন এবং কোনগুলোর ভর্তি সম্পূর্ণ বন্ধ করা উচিত। অত্যন্ত নিম্নমানের কলেজের ক্ষেত্রে, কিছু কলেজ বন্ধ করা হতে পারে।'

এই পদক্ষেপগুলো আগামী শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রণালয়ের মতে, অবকাঠামোগত দুর্বলতা, আটটি মূল বিষয়ের শিক্ষক ঘাটতি এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পর্যাপ্ত রোগীর অভাব চিকিৎসা শিক্ষার মান কমার প্রধান কারণ। কর্তৃপক্ষ অধিক শিক্ষক আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনা দিলেও, দৃশ্যমান উন্নতি হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে।

ডা. সায়েদুর রহমান বলেন, 'যদি আমরা আরও সাত থেকে আট বছর নিম্নমানের ডাক্তার তৈরি করা চালিয়ে যাই, এটি একটি জাতীয় হুমকি হয়ে দাঁড়াবে। বর্তমানে দেশের ডাক্তার তৈরির সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি। মান, চাহিদা, অবকাঠামো এবং শিক্ষক উন্নয়নের দিক বিবেচনা করে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।'

বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) তথ্য অনুযায়ী, পুরো ৩৭টি সরকারি মেডিকেল কলেজে গুরুতর শিক্ষক ঘাটতি রয়েছে, এবং অনুমোদিত শিক্ষকের ৪২.৬ শতাংশ পদ খালি রয়েছে। ৬ হাজার ৪৪৬টি অনুমোদিত পদের মধ্যে ২ হাজার ৭০০টি খালি রয়েছে। ঘাটতি সবচেয়ে বেশি অধ্যাপক পর্যায়ে, যেখানে ৬৪.৬৫ শতাংশ পদ খালি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পর নির্মিত মাগুরা, নীলফামারী, হবিগঞ্জ, চাঁদপুর, নওগাঁ ও নেত্রকোণা—এই ছয়টি মেডিকেল কলেজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। এই কলেজগুলোর স্থায়ী ক্যাম্পাস নেই, হাসপাতালের সাথে সংযুক্ত নয় এবং শিক্ষক সংকটসহ নানা সংকটের সম্মুখীন।

চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, প্রায়শই রাজনৈতিক কারণে। এই কলেজগুলো এখনও অবকাঠামো ও শিক্ষক ঘাটতির সম্মুখীন এবং বেশিরভাগই হাসপাতালের সঙ্গে সংযুক্ত নয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন কমিটির চেয়ারম্যান ডা. রশিদ-এ-মাহবুব বলেছেন, 'মেডিকেল কলেজে শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা। এটি সমাধান করা প্রয়োজন, কারণ দক্ষ ডাক্তার না তৈরির ফলে রোগীরা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন।'

ডা. সায়েদুর সতর্ক করে বলেছেন, মানহীন কলেজ খোলা রাখলে মানসম্মত ডাক্তার তৈরিতে বাধা সৃষ্টি হয়। তিনি বলেন, 'একটি মানহীন মেডিকেল কলেজ শুধু নিম্নমানের ডাক্তারই তৈরি করে না; এর মাধ্যমে চিকিৎসা নেওয়া রোগীরা পরবর্তী ৩০–৪০ বছরের জন্য ঝুঁকিতে থাকে। এই ধরনের কলেজ চালু থাকলে দেশের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।'

তিনি নাগরিকদের বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগের সাথে মেডিকেল কলেজের উপস্থিতিকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ করা প্রয়োজন।

এই পদক্ষেপের পাশাপাশি মন্ত্রণালয় মেডিকেল কারিকুলামের রিভিউ করছে এবং 'মেডিকেল হিউমেনিটিস' বই প্রকাশ করেছে, যেখানে আচরণ বিজ্ঞান, চিকিৎসা নৈতিকতা ও যোগাযোগ বিষয় অন্তর্ভুক্ত।

এবার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রার্থীদের কেবল একাডেমিক যোগ্যতাই নয়; যোগাযোগ দক্ষতা, নৈতিক মূল্যবোধ, সহানুভূতি এবং সমস্যা সমাধানের সক্ষমতাও যাচাই করা হবে।

ইন্টার্নশিপের মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হবে, যার অতিরিক্ত ছয় মাস গ্রামীণ এলাকায় বাস্তবধর্মী ক্লিনিকাল পর্যবেক্ষণ এবং কমিউনিটি-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে ব্যয় হবে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয় / মেডিকেল কলেজ / চিকিৎসা শিক্ষা / জনস্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ল্যাবএইডের এআই উদ্যোগ: স্বাস্থ্য প্রযুক্তিতে দেশীয় ডেভেলপারদের নেতৃত্বে নতুন দিগন্ত
  • অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত স্বাস্থ্য খাত: নকল-ভেজাল ওষুধে বিপন্ন জনস্বাস্থ্য

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net