Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
নতুন অর্থবছরে চিকিৎসা সেবা-শিক্ষায় বরাদ্দ বাড়ল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:35 pm
Last modified: 02 June, 2025, 05:52 pm

Related News

  • ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোগীশূন্য পড়ে আছে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল, আশপাশের হাসপাতালে উপচে পড়া ভিড়
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • বাজেটে সম্পত্তি হস্তান্তরে কর হার কমাল সরকার

নতুন অর্থবছরে চিকিৎসা সেবা-শিক্ষায় বরাদ্দ বাড়ল

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা, এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:35 pm
Last modified: 02 June, 2025, 05:52 pm

চিকিৎসা সেবা ও শিক্ষায় বরাদ্দ বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার বেশকিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে।

আজ সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন, স্বাস্থ্য সেবা সহজীকরণে ২৩২টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু এবং 'স্বাস্থ্য বাতায়ন' নামে হেলথ কল সেন্টারের মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শসেবা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মাস্টার্স ও এফসিপিএস- এর বেসরকারি শিক্ষার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে, এবং মেডিকেল শিক্ষার্থীদের কমিউনিটি শিক্ষা ভাতা এবং নার্সিং শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে।চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্ট- এর শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা, এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে কেয়ারগিভারের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। তাদের চাহিদা অনুযায়ী, এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একইসাথে প্রবাসী আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু, এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে।

এছাড়া স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ বিসিএস-এর মাধ্যমে জরুরিভিত্তিতে ডাক্তার নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
 
Related Topics

টপ নিউজ

চিকিৎসা সেবা / চিকিৎসা শিক্ষা / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোগীশূন্য পড়ে আছে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল, আশপাশের হাসপাতালে উপচে পড়া ভিড়
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • বাজেটে সম্পত্তি হস্তান্তরে কর হার কমাল সরকার

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net