Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সমাবেশে যোগ দিতে ১০ লাখ টাকায় ট্রেন ভাড়া নিল ছাত্রদল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 05:05 pm
Last modified: 02 August, 2025, 05:10 pm

Related News

  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • সংঘাতে নয়, ছাত্রদল শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে: নাছির উদ্দীন 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'বহিরাগত' নিয়ে র‍্যালি করার অভিযোগে শিবিরের সাথে ছাত্রদলের মারামারি-হাতাহাতি
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  

সমাবেশে যোগ দিতে ১০ লাখ টাকায় ট্রেন ভাড়া নিল ছাত্রদল

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ‘ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।’
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 05:05 pm
Last modified: 02 August, 2025, 05:10 pm
ফাইল ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর পর এবার ঢাকায় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে সংগঠনটি চট্টগ্রাম থেকে ২০ বগির একটি ট্রেন ১০ লাখ টাকায় ভাড়া করেছে। ট্রেনের পাশাপাশি সমাবেশে যাতায়াতের জন্য একাধিক বাস ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ট্রেন ভাড়ার আবেদন জানানো হয়। পরদিন বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে। রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, 'ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।'

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হতে যাওয়া এই বিশেষ ট্রেনটি 'পিএইচটি টাইপ' হবে। এতে ২০টি কোচে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন সম্ভব। ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে। ট্রেনটিতে চট্টগ্রাম ও ঢাকা স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) নিয়োজিত থাকবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন টিবিএসকে বলেন, 'স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক নেতাকর্মী আর্থিকভাবে স্বচ্ছল নন। তাই মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটের এমন শিক্ষার্থীরা ট্রেনে করে সমাবেশে যোগ দেবেন। এটি বিএনপি নেতৃবৃন্দ সমন্বয় করে ব্যবস্থা করেছেন। এছাড়া প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরা দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে সমাবেশে অংশ নেবেন।'

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এসব ট্রেন ভাড়ায় খরচ হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা।

তখন জামায়াতের ট্রেন ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হলে রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / সমাবেশ / শাহবাগ / ট্রেন ভাড়া / বাংলাদেশ রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • সংঘাতে নয়, ছাত্রদল শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে: নাছির উদ্দীন 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'বহিরাগত' নিয়ে র‍্যালি করার অভিযোগে শিবিরের সাথে ছাত্রদলের মারামারি-হাতাহাতি
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net