Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ, 'আধিপত্যবাদ বিরোধী সমাবেশ'-এ অংশ নিতে জড়ো হচ্ছেন ডাকসু নেতৃবৃন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 11:10 am
Last modified: 19 December, 2025, 02:29 pm

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার

শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ, 'আধিপত্যবাদ বিরোধী সমাবেশ'-এ অংশ নিতে জড়ো হচ্ছেন ডাকসু নেতৃবৃন্দ

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 11:10 am
Last modified: 19 December, 2025, 02:29 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারারাত দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনার পর আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এতে তীব্র যাঞ্জটের সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, 'আধিপত্যবাদ বিরোধী সমাবেশ'-এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নেতৃবৃন্দ (ডাকসু) শাহবাগ মোড়ে উপস্থিত হয়েছেন।

এর আগে শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগে 'আধিপত্যবাদবিরোধী সমাবেশ' আয়োজনের ডাক দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কর্মসূচির কথা জানান তিনি। 

ছবি: টিবিএস

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে শাহবাগে প্রায় ২০০ বিক্ষোভকারীকে অবস্থান করতে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, তারা চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। তবে হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা সেসময় 'তুমি কে, আমি কে; হাদি হাদি', 'এই মুহূ্র্তে দরকার, বিপ্লবী সরকার'- এসব স্লোগান দিতে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তখন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।

ছবি: টিবিএস

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা এ অবরোধের ডাক দেন।

এ সময় তারা 'তুমি কে আমি কে, হাদি হাদি', 'জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে', 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব', 'লীগ ধর, জেলে ভর'সহ নানা স্লোগান দেন।

পরবর্তীতে গতকাল রাত ১২টার দিকে কয়েকশ' বিক্ষুব্ধ আন্দোলনকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে ভাঙচুর চালিয়েছে একদল লোক। এ সময় তারা ভবনের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

হাদির মৃত্যু / শাহবাগ / সড়ক অবরোধ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net