Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অর্থায়নের অভাবে চট্টগ্রামে দেশের প্রথম স্মার্ট স্কুল বাস সেবা বন্ধের মুখে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 10:00 am
Last modified: 15 July, 2025, 10:03 am

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

অর্থায়নের অভাবে চট্টগ্রামে দেশের প্রথম স্মার্ট স্কুল বাস সেবা বন্ধের মুখে

৭৮ জন যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন এসব বাস চট্টগ্রাম শহরের বাহাদ্দারহাট, মুরাদপুর, নিউ মার্কেট, চকবাজার, চেরাগি পাহাড় ও কোতোয়ালি-সহ গুরুত্বপূর্ণ ১০টি রুটে চলাচল করে।
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 10:00 am
Last modified: 15 July, 2025, 10:03 am
ফাইল ছবি: টিবিএস

চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া দেশের প্রথম 'স্মার্ট স্কুল বাস' সেবা অর্থসংকটের কারণে বন্ধ হওয়ার আশঙ্কায় পড়েছে।

গত ১৯ মাস ধরে এই বাস সার্ভিস চট্টগ্রাম শহরের ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা দিয়ে আসছে। তবে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড অর্থায়ন বন্ধ করে দেওয়ায় সেবাটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২৩ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) যৌথভাবে এই সেবা চালু করে। বর্তমানে ১০টি ডাবল ডেকার বাসের মাধ্যমে প্রতিদিন ১০টি স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়া করা হয়।

এই সেবা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি শহরের ট্রাফিক জট কমাতেও ভূমিকা রাখছে বলে প্রশংসিত হয়েছে।

বিআরটিসি'র চট্টগ্রাম বাস ডিপোর অপারেশন ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, "২০২৪ সালে আমরা সকল শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছি। কিন্তু ২০২৫ সালে এসে আমরা চরম অর্থসংকটে পড়েছি। চালক ও সহকারীদের সাত মাস ধরে বেতন দেওয়া সম্ভব হয়নি। প্রতিদিনের জ্বালানির খরচ চালানোর মতো টাকাও নেই।"

তিনি আরও বলেন, "আর্থিক সহায়তা ছাড়া এই সেবা আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়।"

৭৮ জন যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন এসব বাস চট্টগ্রাম শহরের বাহাদ্দারহাট, মুরাদপুর, নিউ মার্কেট, চকবাজার, চেরাগি পাহাড় ও কোতোয়ালি-সহ গুরুত্বপূর্ণ ১০টি রুটে চলাচল করে।

'স্মার্ট' এই সেবায় জিপিএস ট্র্যাকিং, জিআইএস, আইপি ক্যামেরা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা বাসে উঠলেই অভিভাবকদের মোবাইলে তাৎক্ষণিক বার্তা পৌঁছে যায় এবং বাসের চলাচল তারা রিয়েল টাইমে ট্র্যাক করতে পারেন।

ব্যক্তিগত পরিবহন না থাকা পরিবারগুলোর মধ্যে স্মার্ট বাস সেবাটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

"আগে প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একজন অভিভাবককে স্কুলে যেতে হতো। এতে ৩ হাজার শিক্ষার্থীর জন্য প্রতিদিন প্রায় ৬ হাজার মানুষ যাতায়াত করতেন। স্মার্ট বাস চালুর পর সেই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এতে সময় বাঁচছে, ট্রাফিক জ্যামও কমছে," বলেন জুলফিকার আলী।

এই উদ্যোগ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের  খরচের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেড দুই বছরের একটি চুক্তির আওতায় পৃষ্ঠপোষকতা করতে সম্মত হয়। প্রতিষ্ঠানটি মোট ১ কোটি ৪৪ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ২০২৪ সালে ৭২ লাখ টাকা পরিশোধও করে।

তবে সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ডেপুটি হেড অব ফ্যাসিলিটিজ অ্যান্ড এস্টেট মো. গোলাম মক্তাদির জানান, চলমান অর্থনৈতিক সংকটের কারণে ২০২৫ সালের বাকি অর্থ অনুদান দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না।

বাসে ভাড়া সংগ্রহের জন্য ফেয়ার বক্স বসানো হলেও শিক্ষার্থীদের স্বেচ্ছায় দেওয়া ৫ টাকার অনুদান ছিল অনিয়মিত। ফলে সেবাটি প্রায় পুরোপুরি পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অর্থায়ন বন্ধ করার পর বিআরটিসি নিজস্ব তহবিল থেকে খরচ বহন করছে। গত ছয় মাসে প্রতিষ্ঠানটি ৪২ লাখ টাকা ভর্তুকি দিয়েছে, যা এখন প্রায় শেষের পথে।

বাস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, "যদি বাস বন্ধ হয়ে যায়, তাহলে আম্মু-আব্বুকে আমাকে স্কুলে আনতে হবে। দয়া করে এটা বন্ধ করবেন না।"

মুরাদপুরের এক চাকরিজীবী অভিভাবক মো. আকবর হোসেন বলেন, "বাস চালু হওয়ার পর থেকে জিপিএস ও সিসিটিভি থাকার কারণে আমি নিশ্চিন্তে আমার সন্তানকে স্কুলে পাঠাতে পারছিলাম। যদি এই সেবা বন্ধ হয়ে যায়, তাহলে হাজারো অভিভাবক বিপাকে পড়বেন।"

জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিন বলেন, "এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বালানি খরচ মেটাতে শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন বাড়ানোর বিষয়ে স্কুলপ্রধানদের সঙ্গে আলোচনা চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন সেবাটি চালু রাখা যায়।"

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / স্মার্ট স্কুল বাস / স্কুল বাস সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net