Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং দৈনিক গড়ে ৭% বেড়েছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 06:45 pm
Last modified: 14 July, 2025, 08:09 am

Related News

  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: পরিবহন ও জনজীবনে ভোগান্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং দৈনিক গড়ে ৭% বেড়েছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্যমতে, নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। 
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 06:45 pm
Last modified: 14 July, 2025, 08:09 am
ফাইল ছবি/মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে,  চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিং দৈনিক গড়ে ৭.৬১ শতাংশ বেড়েছে।  ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত টার্মিনালটিতে দৈনিক গড়ে ৩,১৮১ টিইইউ (বিশ-ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর আগে ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড এটি পরিচালনা করার সময় দৈনিক গড় হ্যান্ডলিং ছিল ২,৯৫৬ টিইইউ।

এই হিসাবে, দৈনিক গড় হ্যান্ডলিং ২২৫ টিইইউ বা ৭.৬১ শতাংশ বেড়েছে। 

নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এ অগ্রগতি দেখা গেলো।

আজ রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। 

পোস্টে বলা হয়, ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।

আরও বলা হয়, ১ জুলাই থেকে ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সেখানে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এই অগ্রগতিকে স্বাগত জানান। 

তিনি বলেন, 'বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা মানসম্মত পরিষেবা আশা করি। চট্টগ্রাম ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর দৈনিক কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক লক্ষণ। বন্দরের উন্নত দক্ষতা ব্যবসায়িক খরচ কমাতে ভূমিকা রাখবে।' 

এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত রোববার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সোমবার (৭ জুলাই) টার্মিনালের দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / নিউমুরিং কনটেইনার টার্মিনাল / কনটেইনার / নৌবাহিনী / এনসিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: পরিবহন ও জনজীবনে ভোগান্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net