Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা!

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
14 July, 2025, 08:25 am
Last modified: 14 July, 2025, 08:25 am

Related News

  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার

সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা!

তৈয়বুর রহমান সোহেল
14 July, 2025, 08:25 am
Last modified: 14 July, 2025, 08:25 am
ফাইল ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট স্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। একটু পর দেবে যাত্রাবিরতি। এদিকে চট্টগ্রাম যাওয়ার জন্য নাঙ্গলকোট স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। কিন্তু বিধি বাম! কিছু সময় ধরে ব্যাগ গোছানো যাত্রীরা নামতে পারলেন না, উঠতে পারলেন না অপেক্ষমানরাও। চোখের সামনেই ট্রেন চলে গেল অন্য স্টেশনে। এতে ওই স্টেশনে শোরগোল বেধে যায়।  

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার, গার্ড ও দুই ট্রেন চালককে বুক অফ (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নম্বর ৮০২। সুবর্ণ এক্সপ্রেসের নম্বর ৭০২। চট্টলা এক্সপ্রেস ট্রেন ছয়টা ২১ মিনিটে নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। গত কয়েক মাস ধরে নির্ধারিত সূচিতে ট্রেনটি চলাচল করছে না। প্রায় প্রতিদিনই এক থেকে তিন ঘণ্টা বিলম্ব হচ্ছে। রোববার এক ঘণ্টা ৫ মিনিট বিলম্বে সাতটা ২৬ মিনিটে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে। যদিও এটি নাঙ্গলকোট যাত্রাবিরতি দেওয়ার কথা। 

অপরদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে। যার কারণে তালগোল পাকিয়ে ফেলেন স্টেশন মাস্টার। তিনি ভুলে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়ায় চট্টলা চলে যায় পরের স্টেশন হাসানপুরে। 

এদিকে ভুলের কারণে নাঙ্গলকোটে স্টপেজ দেয় বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। অপেক্ষমান যাত্রীরা ওই ট্রেনে করেই শেষমেশ চট্টগ্রাম পৌঁছান।

চট্টলা এক্সপ্রেসে কুমিল্লা থেকে নাঙ্গলকোট যাচ্ছিলেন আলী হায়দার নামে এক যাত্রী। তিনি বলেন, 'নামার প্রস্তুতি নিচ্ছিলাম। বগির ভেতর থেকে দরজার কাছাকাছি চলে এসেছি। হঠাৎ দেখি ট্রেন আর থামেনি। ট্রেনে নাঙ্গলকোটের অনেক যাত্রী ছিলেন। তারা চেঁচামেচি শুরু করেন। এদিকে এ সময়ে ফিরতি কোনো ট্রেন ছিল না। বাড়তি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় করে আবার নাঙ্গলকোট ফেরত আসি।'

ফেসবুকে চট্টলা ট্রেনের নিয়মিত যাত্রী মোহাম্মদ রনি লেখেন, 'আমি বিমানবন্দর থেকে সবসময় ৮০২ চট্টলাতে করেই নাঙ্গলকোট যাই। ওইখান থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে জোড্ডা বাজার, তারপর অটোরিকশায় করে নিজ বাড়ির সামনে যাওয়া লাগে।  সাথে ব্যাগ, বউ-বাচ্চা আর লাগেজ তো থাকেই। তাহলে রাতের ৮টা বা সাড়ে ৮টা বাজে যদি নাঙ্গলকোট না দাঁড়িয়ে হাসানপুর নামিয়ে দেয়, তাহলে এই রাতের বেলা গ্রাম এলাকায় বউ বাচ্চাওয়ালা একটা মানুষের কী অবস্থা হবে চিন্তা করেন।'  

নাঙ্গলকোটের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, 'দুটি ট্রেনের নম্বরের শেষে দুই আছে। ওই সময়ের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার ৮০২-কে ৭০২ মনে করে লাইন ক্লিয়ার দিয়ে দেন। ওই সময়ে চালক ও গার্ড দক্ষতার পরিচয় দিলে এমন ভুল হতো না। মোটকথা, সহকারী স্টেশন মাস্টার, চালক ও গার্ড—সবার অসাবধানতার কারণে এমন ভুল হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

চট্টলা এক্সপ্রেস / সুবর্ণ এক্সপ্রেস / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net