Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
29 April, 2026, 08:20 pm
Last modified: 29 April, 2026, 08:31 pm

Related News

  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৩৭৯ জন আটক

কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও

কুমিল্লা জেলার ১,৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে।
তৈয়বুর রহমান সোহেল
29 April, 2026, 08:20 pm
Last modified: 29 April, 2026, 08:31 pm

ঝড়ে কুমিল্লার ১৭টি উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে গাছপালা ভেঙে পড়ে ব্যাহত হচ্ছে যোগাযোগও। ছবি: তৈয়বুর রহমান সোহেল/ টিবিএস

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার কৃষিখাত। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত জেলার ১৭টি উপজেলাজুড়ে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল। বিদ্যুতের তারে গাছের ডালপালা ভেঙে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, অনেক জায়গায় খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থাতেও দেখা দিয়েছে বিপর্যয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) সারাদিনেও বৃষ্টিপাত ও ঝড় অব্যাহত আছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কৃষিবিদরা।

তাঁরা জানান, কুমিল্লা জেলার ১,৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, "কুমিল্লার ১৭টি উপজেলায় কমবেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যে লাকসাম, দাউদকান্দি, নাঙলকোট, দেবীদ্বার ও মুরাদনগরে ক্ষতির পরিমাণ বেশি।"

এ মুহূর্তে তিনি লাকসাম পরিদর্শনে আছেন উল্লেখ করে মিজানুর রহমান জানান, "জেলা ও উপজেলার সব কৃষি কর্মকর্তা এখন মাঠ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন। আমি নিজেও মাঠ পরিদর্শনে। আমরা ক্ষতি নিরূপণে ও ক্ষতি কমিয়ে আনতে কাজ করছি।"

এদিকে, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা। রোববার বিকেল থেকেই জেলার অসংখ্য স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ো বাতাসে অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুতের লাইনের ওপর, ছিঁড়ে যায় শত শত সংযোগ তার। ফলে বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের।

তীব্র ঝড়ো বাতাসে একটি বাড়ির প্রাচীরের গায়ে ভেঙে পড়েছে বিদ্যুতের একটি খুঁটি। ছবি: তৈয়বুর রহমান সোহেল/ টিবিএস

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুরের বাসিন্দা কামরুজ্জামান কাউসার বলেন, "প্রায় ৭০ ঘণ্টা ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। ২০২৪ সালের বন্যাতেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আমাদের পুরোনো হারিকেন ছিল। বাজার থেকে কেরোসিন এনে হারিকেন জ্বালাচ্ছি।"

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবির বলেন, "পিডিবির অধীনস্থ এলাকার বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সংযোগ সচল রয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পল্লীবিদ্যুৎ সমিতিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে জানি না। পিডিবির সংযোগ ব্যবস্থায় তুলনামূলক কম ক্ষতি হয়েছে।"

Related Topics

টপ নিউজ

কালবৈশাখী ঝড় / কুমিল্লা / ফসলের ক্ষতি / বিদ্যুৎ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৩৭৯ জন আটক

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net