Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
রাজধানীতে বেড়েছে ডিমের দাম, কমেছে মুরগি-সবজির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2025, 04:40 pm
Last modified: 23 May, 2025, 04:45 pm

Related News

  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী 

রাজধানীতে বেড়েছে ডিমের দাম, কমেছে মুরগি-সবজির

আজ (২৩ মে) শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডা ঘুরে দেখা গেছে; ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কম।
টিবিএস রিপোর্ট
23 May, 2025, 04:40 pm
Last modified: 23 May, 2025, 04:45 pm
প্রতীকী ছবি: বাসস

গত দুই সপ্তাহে ঢাকার বাজারে ডিমের দাম বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ১১৫-১২০ টাকা। তবে ব্রয়লার মুরগি ও সবজির দাম কমায়, ঈদুল আজহার আগে ভোক্তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন।

আজ (২৩ মে) শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডা ঘুরে দেখা গেছে; ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কম।

অন্যদিকে, সোনালী মুরগি প্রতি কেজি ২৬০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজি ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ২০ টাকা কম।

বিক্রেতারা বলছেন, সামনে ঈদুল আজহা, এখন সবার নজর কোরবানির পশুর দিকে থাকায় প্রতিবছর এই সময় মুরগির দাম সাধারণত কমে যায়।

খিলবাড়ীরটেকের বিক্রেতা জালাল হোসেন বলেন, 'বর্ষাকালে ডিম উৎপাদন কিছুটা কমে যায়, ফলে দাম বেড়ে যায়।'

তিনি আরও বলেন, 'তবে এবার দাম বাড়লেও আগের বছরের মতো ততটা তীব্র নয়। কারণ ঈদের কথা মাথায় রেখে খামারিরা বেশি মুরগি বাজারে ছেড়েছেন, এতে সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে।'

পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাকরোলের মতো সবজি প্রতি কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, কচুর লতি, করলা, বেগুন ও ঝিঙ্গা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। এছাড়া, কিছু এলাকায় বন্যার আশঙ্কায় আগাম ফসল তুলেছেন কৃষকেরা।

পেঁয়াজ প্রতি কেজি ৫৫-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা এবং আমদানি করা রসুন ১৮০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন বোরো ধান বাজারে আসায় চালের দামও কেজিপ্রতি ১-২ টাকা কমেছে। স্বর্ণা চাল প্রতি কেজি ৫২-৫৫ টাকা, বিআরআরআই-২৮, বিআরআরআই-২৯ ও মাঝারি দানার পায়জাম ৫৮-৬০ টাকা এবং ভালো মিনিকেট চাল ৭০-৮২ টাকায় বিক্রি হচ্ছে—যা এক মাস আগে ছিল ৮২-৯০ টাকা। নাজিরশাইল প্রতি কেজি ৮০-৯০ টাকা এবং বাসমতি চাল মানভেদে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮০০ টাকা এবং খাসির মাংস ১,০০০-১,১৫০ টাকা।

মাছের মধ্যে চাষের কই মাছ প্রতি কেজি ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাস ২২০-২৫০ টাকা, রুই ও কাতলা ৩২০-৪৫০ টাকা এবং পাবদা মাছ ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শাহজাদপুরের বাসিন্দা মো. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমেছে। চালের দাম দীর্ঘদিন ধরে বেশি ছিল, কিন্তু এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।'
 
Related Topics

টপ নিউজ

মুরগি / ডিম / চালের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী 

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net