Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 09:25 am
Last modified: 09 May, 2025, 09:23 am

Related News

  • অভিমানে বেরিয়ে যান বাসা থেকে, ২ দিন পর ধানমন্ডি লেকে মিলল তরুণের মরদেহ
  • চাক্তাই খাল: নৌবাণিজ্যের সোনালি দিন পেরিয়ে এখন জলাবদ্ধতার আবর্তে
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • এই মৃত শহর আঁকড়েই বেঁচে থাকার চেষ্টা করছি আমরা 
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৫ স্থানে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসাবে

আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 09:25 am
Last modified: 09 May, 2025, 09:23 am
২০২৫ সালের ২৩ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি: টিবিএস

ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল ও দূষণরোধে খাল-লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আগামী সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃস্পতিবার (৮ মে) নগর ভবনে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সভা শেষে এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকরা সরেজমিন পরিদর্শনকালে খালগুলোর বর্তমান অবস্থা জানায় এবং সমাধানে করণীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে যেসব জায়গায় অসংগতি রয়েছে, সেখানে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, খালে গৃহস্থালী বর্জ্য না ফেলার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় চিহ্নিত স্থানগুলোতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে ডিএনসিসি।

গৃহস্থালী বর্জ্য খালের পাড় থেকে দ্রুত অপসারণের এবং খালের পাড়ে গাছ লাগানোর মতো পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ এজাজ।

এছাড়া ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার কমাতে ডিএনসিসির সব অনুষ্ঠানে আতিথেয়তার জন্য ব্যবহৃত প্লাস্টিক বাক্স ও প্লাস্টিকের পানির বোতল পরিহারের নির্দেশনাও দেন ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসির সঙ্গে খাল দখল ও দূষণমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগানোর জন্য যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করবে, সেগুলো হলো:  ব্রাইটার্স, ক্লাইমেট ফ্রন্টিয়ার, ইউ ক্যান, ওএবি ফাউন্ডেশন,  রিনিউ আর্থ, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রীন ভয়েস, কমিউনিটি টাউন ফেডারেশন, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, হিউমান সোসাইটি ফাউন্ডেশন ইত্যাদি।

Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর / সবুজায়ন / খাল / ঢাকার খাল / লেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • অভিমানে বেরিয়ে যান বাসা থেকে, ২ দিন পর ধানমন্ডি লেকে মিলল তরুণের মরদেহ
  • চাক্তাই খাল: নৌবাণিজ্যের সোনালি দিন পেরিয়ে এখন জলাবদ্ধতার আবর্তে
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • এই মৃত শহর আঁকড়েই বেঁচে থাকার চেষ্টা করছি আমরা 
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৫ স্থানে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসাবে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net