Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৫ স্থানে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসাবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 10:05 pm
Last modified: 05 May, 2025, 10:10 pm

Related News

  • নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
  • মিরপুরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে ফ্যাসিজমের দোসররা: ডিএনসিসি প্রশাসক
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • বায়ুদূষণে দেশের ছয় শহরে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের অকালমৃত্যু হচ্ছে: গবেষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৫ স্থানে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসাবে

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা যখন একটি শহরের কথা ভাবি, তখন বেশি ভবন আর কম গাছের চিত্র কল্পনা করি। আর গ্রাম মানেই বেশি গাছ আর কম ঘর। এই বৈষম্যটা আমরাই তৈরি করেছি।’
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 10:05 pm
Last modified: 05 May, 2025, 10:10 pm
ছবি: সৌজন্যে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর  আওতাভুক্ত এলাকায় ২৫টি জনসমাগমস্থলে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পে সহায়তা করছে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ।

আজ সোমবার (৫ মে) 'বেজলাইন স্টাডি অন দ্য রোল অফ ভেজিটেশান ইন রিডুসিং টেম্পারেচার এন্ড এয়ার পলিউশন: এ স্টাডি ইন ইনফর্মাল সেটেলমেন্টস অফ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন' শীর্ষক এক অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা যখন একটি শহরের কথা ভাবি, তখন বেশি ভবন আর কম গাছের চিত্র কল্পনা করি। আর গ্রাম মানেই বেশি গাছ আর কম ঘর। এই বৈষম্যটা আমরাই তৈরি করেছি।'

'ঢাকার সবুজ দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের শহরগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার তাপমাত্রা কমানো সম্ভব,' বলেন এজাজ।

তিনি বায়ুদূষণের মতোই তাপমাত্রার তথ্য নিয়মিত সংগ্রহের ওপর গুরুত্ব দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

গুলশান-২ এর ডিএনসিসি নগর ভবনের মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে ডিএনসিসি, সেন্টার ফর অ্যাটমসফেরিক পলিউশন স্টাডিজ (ক্যাপস), কমিউনিটি টাউন ফেডারেশন (সিটিএফ) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, 'গাছ আমাদের সবচেয়ে কাছের বন্ধু। গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর গ্যাস শোষণের মাধ্যমে আমাদের পরিচ্ছন্ন বাতাস দেয়।'

'বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন গাছ কোন পরিবেশে সবচেয়ে উপযোগী, কিভাবে নগরে সবুজায়ন বাড়ানো যায় এবং কোন গাছ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর।'

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী নাসির আহম্মেদ পাটোয়ারী বলেন, 'জলবায়ু পরিবর্তন এবং বায়ুদূষণের কারণে ঢাকা ও সারা দেশ মারাত্মক পরিবেশগত সমস্যার সম্মুখীন, যার মধ্যে রয়েছে তাপপ্রবাহ, বায়ুদূষণ। এসব সমস্যা মোকাবিলায় গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ, অক্সিজেন সরবরাহ এবং পরিবেশ শীতল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে'

তিনি আরও জানান, এই প্রেক্ষাপটে ক্যাপস, ডিএনসিসি, ঢাকা উত্তর কমিউনিটি টাউন ফেডারেশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে একটি গবেষণা পরিচালনা করছে। এতে ১২ মাসব্যাপী ঢাকার পাঁচটি এলাকায় উদ্ভিদের প্রভাব ডিজিটাল যন্ত্র এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

তরুণ সমাজ ও বস্তিবাসীদের সক্রিয় অংশগ্রহণ এই গবেষণাকে আরও কার্যকর করে তুলবে, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে এবং নগর পরিকল্পনায় কার্যকর অবদান রাখবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জশিম উদ্দিন বলেন, 'ঢাকা আমাদের সবার। কিন্তু সময়ের সাথে সাথে আমরা আমাদের এই প্রিয় শহরের গাছ-গাছালি হারিয়ে ফেলেছি। সেই শান্ত, সবুজ সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে প্রকৃতির ছন্দ এবং ঋতুচক্র অনুযায়ী বৃক্ষরোপণ করতে হবে।'
 

Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) / ডিএনসিসি প্রশাসক / সবুজায়ন / বায়ুমান / পরিবেশ দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
  • মিরপুরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে ফ্যাসিজমের দোসররা: ডিএনসিসি প্রশাসক
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • বায়ুদূষণে দেশের ছয় শহরে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের অকালমৃত্যু হচ্ছে: গবেষণা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net