Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে মারধর, পরানো হলো জুতার মালা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:55 am
Last modified: 16 April, 2025, 09:59 am

Related News

  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে মারধর, পরানো হলো জুতার মালা

সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনার এলাকার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:55 am
Last modified: 16 April, 2025, 09:59 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে জুতার মালা পরিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনার এলাকার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ কর্মীর নাম শাওন হোসেন। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং তৎকালীন শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। 

ঘটনার প্রতিক্রিয়ায় শাওন বলেন, "জুলাই আন্দোলনের সময় আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ৯ তারিখে ক্যাম্পাস ছেড়ে দিই এবং এরপর আন্দোলন নিয়ে আর কিছু পোস্ট করিনি।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, "তাকে (শাওন) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।"

এদিকে, ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, শাওন পূর্বে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সঙ্গে জড়িত ছিলেন।

ছাত্রদল কর্মী শামিম উদ্দিন বলেন, "ফ্যাসিবাদী আমলে চবিতে ছাত্রদলের তেমন কোনো অবস্থান ছিল না। তবে ছাত্রদলের সঙ্গে আমার গোপন আঁতাত ছিল—এ বিষয়টি শাওন জানত। পরে সে আমাকে মারধর করে এবং ক্যাম্পাসে আসাতেও বাধা সৃষ্টি করে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে। তবে আমরা তাকে মারধর করিনি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে ছাত্রলীগ করত।"

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, "প্যানিক ডিসঅর্ডারের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকায় আমরা তাকে (শাওন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।"

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net