Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চাকসু ও হল সংসদ নির্বাচন: ২ দিনে ১৬৯ মনোনয়নপত্র বিতরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 07:40 pm
Last modified: 15 September, 2025, 07:45 pm

Related News

  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • মনোনয়নপত্র বাতিল: তিন দিনে ইসিতে জমা পড়ল ২৯৫ আপিল
  • সারাদেশে ১৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ থেকে
  • বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চাকসু ও হল সংসদ নির্বাচন: ২ দিনে ১৬৯ মনোনয়নপত্র বিতরণ

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 07:40 pm
Last modified: 15 September, 2025, 07:45 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে আরও ১৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ফলে দুই দিনে মোট ১৬৯টি মনোনয়নপত্র বিতরণ হলো। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯৭টি, ছাত্র হলে ২৬টি এবং ছাত্রী হলে ৪৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলে।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, 'আমরা এখন পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে ভাবছি না। আগামীকাল দুপুর সাড়ে ৩টার মধ্যে যারা আসবে তাদেরকে নিয়ে যদি রাত ১২ টাও বেজে যায়, তাও আমরা থাকব। আশা করি শিক্ষার্থীরা এই সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করবে।'

উল্লেখ্য, নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
 
Related Topics

টপ নিউজ

চাকসু নির্বাচন / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / মনোনয়নপত্র / ভিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • মনোনয়নপত্র বাতিল: তিন দিনে ইসিতে জমা পড়ল ২৯৫ আপিল
  • সারাদেশে ১৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ থেকে
  • বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net