Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য ছিল, জয়ীদের আমরা সহযোগিতা করব: ছাত্রদল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 05:25 pm
Last modified: 16 October, 2025, 05:32 pm

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য ছিল, জয়ীদের আমরা সহযোগিতা করব: ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে কিছু ক্রুটি ছিল, যা শিক্ষার্থীরাও উল্লেখ করেছেন। সেসব বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি। তারপরও সার্বিকভাবে আমরা মনে করি নির্বাচন গ্রহণযোগ্য ছিল। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 05:25 pm
Last modified: 16 October, 2025, 05:32 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। পাশাপাশি, নির্বাচনে যারা জয়লাভ করেছেন তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় নাসির উদ্দিন নাসির বলেন, 'দীর্ঘ ৩৫ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচিত প্রতিনিধিরা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। জ্ঞান ও মুক্তির আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ২০২৪ সালের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। এই নির্বাচন নিয়ে ছাত্রদল অনেক আগেই কথা বলে আসছিল।'

নির্বাচনের কিছু অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনে কিছু ক্রুটি ছিল, যা শিক্ষার্থীরাও উল্লেখ করেছেন। অমোচনীয় কালি ব্যবহার করা হলেও, নির্বাচন কমিশনকে আরও সতর্ক থাকা উচিত ছিল। এলইডি বোর্ড বন্ধ ছিল, কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এবং ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতিও ছিল। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি। তারপরও সার্বিকভাবে আমরা মনে করি নির্বাচন গ্রহণযোগ্য ছিল। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।'

এসময় ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক বলেন, '৩৫ বছর পর নতুন ভোরের সূচনা হয়েছে। আমরা অতীতেও লড়াই-সংগ্রাম করেছি। শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন কাজ করার কারণে নির্বাচনের সময় সবার কাছে গিয়েছি, এবং তারা আমার উপর ভরসা করেছেন। আমাদের পুরো প্যানেল বিজয়ী না হলেও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। আমরা আট দফা ইশতেহার ঘোষণা করেছি, এখন তা বাস্তবায়নের দিকে যাব। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি, সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব। শিক্ষার্থীরা যে আস্থা দেখিয়েছেন, তার যথাযথ প্রতিদান আমরা দেব।'
 
Related Topics

টপ নিউজ

চাকসু নির্বাচন / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয / নাসির উদ্দিন নাসির / ছাত্রদল / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net