Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
‘মার্চ ফর গাজা’: পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালসহ যেসব দাবি জানানো হলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2025, 06:15 pm
Last modified: 12 April, 2025, 07:03 pm

Related News

  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

‘মার্চ ফর গাজা’: পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালসহ যেসব দাবি জানানো হলো

ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
টিবিএস রিপোর্ট
12 April, 2025, 06:15 pm
Last modified: 12 April, 2025, 07:03 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের 'সব ধরনের চুক্তি বাতিলের' আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির আয়োজক ছিল 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামের একটি প্ল্যাটফর্ম। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ছবি: মেহেদী হাসান/টিবিএস

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, 'বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়—ঈমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব, জনগণের ঈমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে।'

ছবি: রাজীব ধর/টিবিএস

ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে 'দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল' লেখাটি মুদ্রিত ছিল। যার বাংলা অর্থ দাঁড়ায়: 'এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ।'

ছবি: সাদিক আল আশফাক/টিবিএস

২০২১ সালের মে মাসে 'আন্তর্জাতিক মান রক্ষার্থে' বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনো পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না।

ঘোষণাপত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। 

ছবি: জাহিদুল ইসলাম/টিবিএস

ঘোষণাপত্রে সরকারের সঙ্গে ইসরায়েলি যেসব প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করার দাবি জানানো হয়। গাজায় মানবিক বিপর্যয়ের মুখে রাষ্ট্রীয়ভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সরকারি প্রতিষ্ঠানসমূহে এবং আমদানি নীতিতে 'জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দেওয়ার' দাবি জানানো হয় কর্মসূচিতে।

ছবি: রাজীব ধর/টিবিএস

এছাড়া ঘোষণাপত্রে ভারতের 'হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধেও' রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়। বলা হয়, 'হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়—বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর।'

পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আল-আকসা মসজিদ, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

ছবি: সাদিক আল আশফাক/টিবিএস

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে দুপুরের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। উদ্যানের প্রতিটি গেটে মানুষের দীর্ঘ ভিড় দেখা যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন', 'ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো', 'ইসরায়েলি পণ্য বয়কট করো'—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা দেখা যায়।

Related Topics

টপ নিউজ

ঘোষণাপত্র / ইসরায়েল / পাসপোর্ট / মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net