Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
সরকারি চাকরিতে কোটার প্রয়োগ পর্যালোচনায় কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2025, 10:30 am
Last modified: 26 March, 2025, 10:32 am

Related News

  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটার প্রস্তাবের প্রতিবাদ: তেজগাঁওয়ে সড়ক ছাড়ল পলিটেকনিকের শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটার প্রয়োগ পর্যালোচনায় কমিটি গঠন

কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 March, 2025, 10:30 am
Last modified: 26 March, 2025, 10:32 am
ছবি: সৌজন্যে

বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির প্রয়োগ পর্যালোচনা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের এই কমিটি গঠন করে মঙ্গলবার (২৫ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। সদস্যসচিব হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার একজন উপসচিব।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটার প্রয়োগ পর্যালোচনা করে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে কমিটিকে। প্রয়োজনে কমিটি অন্য সদস্যদের কো-অপ্ট করতে পারবে।

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোটার সংস্কার দাবি ওঠে, যা পরে সারাদেশে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার মেধায় ৯৩ শতাংশ এবং কোটায় ৭ শতাংশ নিয়োগের নিয়ম রেখে প্রজ্ঞাপন জারি করে।

তবে এরপরেও আন্দোলন থামেনি। পরে ওই আন্দোলন এক দফা সরকার পতনের দাবিতে রূপ নেয় এবং গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, "সরকার পরিবর্তনের পর সরকারি চাকরিতে কোটা প্রয়োগ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই বিষয়টি স্পষ্ট করতে এই কমিটি গঠন করা হয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

কোটা / সরকারি চাকরি / কোটা ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটার প্রস্তাবের প্রতিবাদ: তেজগাঁওয়ে সড়ক ছাড়ল পলিটেকনিকের শিক্ষার্থীরা

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net