Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 01:25 pm
Last modified: 18 March, 2025, 03:29 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ

একইসঙ্গে, কেন এই গণবিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট এক রুল জারি করেছেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 01:25 pm
Last modified: 18 March, 2025, 03:29 pm
ফাইল ছবি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া আজ মঙ্গলবার (১৮ মার্চ) স্থগিত করেছেন হাইকোর্ট।

নির্বাচন কমিশন (ইসি) গত ১০ মার্চ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে আগ্রহী নতুন দলগুলোর কাছে নিবন্ধনের আবেদন আহ্বান করেছিল, যাতে তারা আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। তবে বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে, কেন এই গণবিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট এক রুল জারি করেছেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কায়ুম গতকাল (১৬ মার্চ) এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনের বিষয়ে আইনজীবী হাসনাত কায়ুম বলেন, 'আমরা রিটে কয়েকটি বিষয় চ্যালেঞ্জ করেছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচন কমিশনের নিয়ম, যেখানে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য অন্তত ১০০টি উপজেলা ও ২২টি জেলায় কমিটি থাকা বাধ্যতামূলক।'

তিনি বলেন, 'তবে পার্বত্য অঞ্চলের তিনটি জেলায়, যেখানে মূলত আদিবাসীরা বসবাস করেন, মোট উপজেলাই মাত্র ২০টি। ফলে আদিবাসী জনগোষ্ঠী চাইলেও কোনো জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করতে পারে না। নির্বাচন কমিশনের বর্তমান আইন কার্যত তাদের রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত করছে।'

উক্ত রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং নির্বাচন সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।

১০ মার্চ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী নতুন দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছিল।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / নতুন রাজনৈতিক দল / নিবন্ধন স্থগিত / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net