Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মেট্রো দুর্ঘটনা: নিহত পথচারীর ক্ষতিপূরণ ও ফ্লাইওভার প্যাডের মান যাচাইয়ে রিটে হাইকোর্টের নির্দেশ কাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 05:10 pm
Last modified: 28 October, 2025, 05:54 pm

Related News

  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেট্রো দুর্ঘটনা: নিহত পথচারীর ক্ষতিপূরণ ও ফ্লাইওভার প্যাডের মান যাচাইয়ে রিটে হাইকোর্টের নির্দেশ কাল

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 05:10 pm
Last modified: 28 October, 2025, 05:54 pm
ছবি: সংগৃহীত

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে তদন্ত কমিটি গঠনের বিষয়ে পৃথক দুইটি রিটের বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে একটি রিট আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন।

ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এবং মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, 'তারা শুনানি করেছেন। দুইটি রিটই একসঙ্গে হবে। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।'

আবেদনে কী কী রুল চওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, 'রাষ্ট্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, মৌলিক অধিকার লঙ্ঘন, ব্যবস্থাপনার ত্রুটি, নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং রেলওয়ের বাইরের ব্যক্তি দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন বিষয়ে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে।' 

কমিটি গঠন চেয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন নিজেই শুনানি করেন।

রিটে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়।

কমিটির তদন্ত প্রতিবেদন অনুযীয় জরুরিভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয় রিটে।

প্রসঙ্গত, গত রবিবার ফার্মগেট এলাকায় ফুটপাত দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান ৩৫ বছর বয়সী আবুল কালাম আজাদ।

নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এ ঘটনায় রবিবার রাতে তার স্ত্রী আইরিন আক্তার পিয়া তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।

Related Topics

টপ নিউজ

মেট্রো দুর্ঘটনা / পথচারী নিহত / ক্ষতিপূরণ / ফ্লাইওভার প্যাডের মান / রিট / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net