Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
দ্বিতীয় দিনে বেক্সিমকোর ৭ কারখানার ১৬ হাজার শ্রমিক পেল বকেয়া ৫৫ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 10:35 pm
Last modified: 10 March, 2025, 10:38 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

দ্বিতীয় দিনে বেক্সিমকোর ৭ কারখানার ১৬ হাজার শ্রমিক পেল বকেয়া ৫৫ কোটি টাকা

এর মধ্যে সোমবার (১০ মার্চ) বন্ধ সাতটি কারখানার প্রায় ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের মধ্যে তাদের পাওনা বাবদ ৫৫ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করা হয়।
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 10:35 pm
Last modified: 10 March, 2025, 10:38 pm
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৪ শিল্পকারখানার মধ্যে মোট ৯ কারখানার শ্রমিকদের পাওনা বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে সোমবার (১০ মার্চ) দ্বিতীয় দিনে বন্ধ সাত কারখানার প্রায় ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের মধ্যে তাদের পাওনা বাবদ ৫৫ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

তিনি বলেন, 'বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বাবদ তাদের বকেয়া পাওনা পরিশোধ রোববার থেকে শুরু হয়। রোববার প্রথম দিনে ক্রেসিন্ট এক্সেসরিজ ও ইয়েলো অ্যাপারেলসের ২৪৫ জন শ্রমিকের বকেয়া পাওনা বাবদ প্রায় ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়।'

বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপক (প্রশাসন) মো. আরিফ আহাম্মেদ বলেন, 'রোববার বেলা ২টা থেকে শ্রমিকদের বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধ করা শুরু হয়েছে। সোমবার দ্বিতীয় দিনে সাতটি পোশাক কারখানার ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের পাওনা বাবদ ৫৫ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এসব পাওনা টাকা কারো হাতে দেওয়া হয়নি। সব টাকা শ্রমিক-কর্মচারীদের মোবাইলে অ্যাপস অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।'

এদিকে, সোমবার বিকালে ইন্ডস্ট্রিয়াল পার্কের হিউম্যান রিসোর্স অ্যান্ড কমপ্লাইনস বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বেক্সিমকো তার শ্রমিকদের সব পাওনা পরিশোধ অব্যাহত রেখেছে। সোমবার বেক্সিমকোর সাতটি পোশাক কারখানার মোট ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের চূড়ান্ত নিষ্পত্তি পরিশোধ করেছে। এ পর্যন্ত কোম্পানিটি ৯টি পোশাক কারখানার সব পাওনা পরিশোধ করেছে। অবশিষ্ট কারখানার শ্রমিকদের সব বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকবে।'

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, 'বেক্সিমকো কর্তৃপক্ষ রোববার অল্পসংখ্যক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করে। সোমবার আরও ১৬ হাজারের বেশি শ্রমিকের বকেয়া পরিশোধের কথা জানিয়েছে তারা।'

তিনি আরও বলেন, 'শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে কারখানা কর্তৃপক্ষ সেসব কাগজপত্র যাচাই -বাছাই করে বকেয়া পরিশোধ করেছে। কারখানা এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবু নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।'

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান।

৫ আগস্টের পর তিনি গ্রেপ্তার হলে তার মালিকানাধীন ১৪টি কারখানা বিভিন্ন সমস্যার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। বন্ধ ঘোষিত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক রয়েছেন ৩১ হাজার ৬৭৯ জন। আর কর্মচারী ১ হাজার ৫৬৫ জন।

গত ৬ মার্চ বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের জন্য ঋণ হিসেবে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। 

শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামানের কাছ থেকে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরী চেক গ্রহণ করেন। তারপর গত ৯ মার্চ থেকে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ পর্যায়ক্রমে শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বেক্সিমকো গ্রুপ / পোশাক কারখানা বন্ধ / বকেয়া পরিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net