Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, বাগেরহাটে একটি কমবে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 09:00 pm
Last modified: 30 July, 2025, 09:00 pm

Related News

  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, বাগেরহাটে একটি কমবে: ইসি

যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করা হবে সেগুলো হলো- পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ২; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৩, ৫; চট্টগ্রাম-৭, ৮; এবং বাগেরহাট-২, ৩।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 09:00 pm
Last modified: 30 July, 2025, 09:00 pm
ছবি: সংগৃহীত

নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য কারিগরি কমিটি গাজীপুরে একটি সংসদীয় আসন যুক্ত করার প্রস্তাব করেছে। কারণ সেখানে দেশের সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে।

বিপরীতে, বাগেরহাটে ভোটার সংখ্যা কম থাকার কারণে কমিটি সেই জেলা থেকে একটি আসন বাদ দেওয়ার প্রস্তাব করেছে।

জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আজ বুধবার (৩০ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

আনোয়ারুল আরও বলেন, কারিগরি কমিটি নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য সুপারিশ জমা দিয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ অনুসারে- সীমানা নির্ধারণ প্রক্রিয়ার সময় প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারির তথ্য বিবেচনা করতে হবে। তবে, ২০২২ সালের আদমশুমারির তথ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

আনোয়ারুল বলেন, 'আমাদের কাছে ভোটার নিবন্ধনের সবচেয়ে হালনাগাদ তথ্য রয়েছে। এর ভিত্তিতে কমিটি প্রতি নির্বাচনী এলাকার গড় ভোটার সংখ্যা গণনা করেছে, যা প্রায় ৪ লাখ ২০ হাজার।'

তিনি বলেন, 'কমিটি তখন ভোটার সংখ্যা অনুসারে জেলাগুলোকে শ্রেণীবদ্ধ করে - সর্বাধিক ও সর্বনিম্ন ভোটার বিশিষ্ট জেলা চিহ্নিত করে। তাদের অনুসন্ধান অনুসারে, গাজীপুরে সর্বাধিক ভোটার রয়েছে এবং কমিটি সেখানে একটি অতিরিক্ত আসন প্রস্তাব করেছে।'

তিনি আরও বলেন, 'সবচেয়ে কম ভোটার থাকা বাগেরহাটের একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন এই সুপারিশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিয়েছে।'

যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করা হবে সেগুলো হলো- পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ২; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৩, ৫; চট্টগ্রাম-৭, ৮; এবং বাগেরহাট-২, ৩।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বাগেরহাট / ইসি / সংসদীয় আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net