Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
চট্টগ্রামে মনোনয়ন পেলেন বিএনপির ৩ হেভিওয়েট নেতার উত্তরাধিকারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 11:35 am
Last modified: 05 November, 2025, 08:03 am

Related News

  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

চট্টগ্রামে মনোনয়ন পেলেন বিএনপির ৩ হেভিওয়েট নেতার উত্তরাধিকারী

আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী এবং মিসকাতুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 11:35 am
Last modified: 05 November, 2025, 08:03 am
বাম থেকে: হুম্মাম কাদের চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির তিনজন হেভিওয়েট নেতার উত্তরাধিকারী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার সন্ধ্যায় (৩ নভেম্বর) ২৩৭টি আসনের জন্য দলের প্রার্থীদের তালিকা প্রকাশ করার সময় এই নামগুলো ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে। অসুস্থতার কারণে মীর নাছির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও, তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল এই অঞ্চলে বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সদরদপ্তর হওয়ায় হাটহাজারী আসনটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ।

এই আসনে সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার নামও বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে হুম্মাম কাদের চৌধুরীকে। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।

অতীতে গুমের শিকার হওয়া হুম্মাম এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারও এই আসনে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জন্য দল বেছে নিয়েছে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।

মিসকাত বর্তমানে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপি এখনও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি।

চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর-পাহাড়তলী) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির প্রয়াত ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। তবে তাকে চট্টগ্রাম-৯ আসনের জন্য বিবেচনা করা হতে পারে। এই আসন থেকে তার বাবা একাধিকবার নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, আমীর খসরুর ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তবে, এক পরিবার থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার দলীয় নীতি মেনে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এই আসন থেকে প্রার্থী হতে পারেন বলে আশা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন / চট্টগ্রাম / উত্তরাধিকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net