Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 07:40 pm
Last modified: 09 March, 2025, 07:43 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি মিছিল

রোববার (৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করেন প্ল্যাটফর্মটির সদস্যরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 07:40 pm
Last modified: 09 March, 2025, 07:43 pm
ছবি: টিবিএস

দেশব্যাপী চলমান নারী নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারসহ ৯ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাঠি মিছিল করেছে 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ'- নামের একটি প্ল্যাটফর্ম। 

রোববার (৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করেন প্ল্যাটফর্মটির সদস্যরা।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তাদের বেশিরভাগের হাত বাঁশের লাঠি দেখা যায়। এছাড়া তারা- লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে হবে, প্রীতিলতা শিখিয়ে গেছে, অবিলম্বে ধর্ষকদের, শাস্তি নিশ্চিত করতে হবে, অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়, ধর্ষণকারী ধর্ষণ করে ইন্টেরিম কি করে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালোসহ বিভিন্ন স্লোগান দেন। 

ধর্ষণসহ অব্যাহত খুন-নিপীড়ণের ঘটনা রোধে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি লেখা ব্যানারে তারা এ লাঠি মিছিল করেন।

ছবি: টিবিএস

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীরাও আজ বিকেলে কলা ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলে বিভাগটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা জাহান অর্না বলেন, 'ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কোনো সমাধান হচ্ছে বলে মনে হয় না।'

আরেক শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, 'আমার জন্মের পর থেকে আমি কখনো কোনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেখিনি। ফলে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন ধর্ষক। তারা ধর্ষণ ও নারী নির্যাতনকে ভয় পায় না।'

তিনি আরও বলেন, 'আজ থেকে আমরা ক্লাস-পরীক্ষা বয়কটের ঘোষণা দিচ্ছি। এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেব না।'

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নামের আরেক শিক্ষার্থী বলেন, 'নানা বিলম্বের মধ্য দিয়ে আমরা ধর্ষকদের উপযুক্ত বিচার খুব কমই দেখতে পাই। ফলে ধর্ষকরা এ ধরনের জঘন্য কাজ করার ধৃষ্টতা দেখিয়ে চলেছে। আমরা অতীতে এমন উদাহরণ দেখেছি যেখানে রাজনৈতিক সমর্থনের কারণে ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার করার দাবি জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। ব্যর্থতার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি হ্যারাসমেন্ট সেলকে শক্তিশালী করতে হবে এবং শিক্ষার্থীদের অভিযোগ দায়ের করার জন্য একটি যথাযথ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।'

ছবি: টিবিএস

দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

দুপুর পৌনে ১২টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগ, ভূতত্ত্ব বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন এবং তাদের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'আন্তর্জাতিক নারী দিবসেও শিশু ধর্ষণসহ নানা ঘটনা ঘটেছে। আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এদেশে একটি সঠিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কারণ এ দেশে বিচার প্রক্রিয়ায় অনেক সময় লাগে, আর ধর্ষকরা জামিন পায়। আমরা এ ধরনের বিচার ব্যবস্থা চাই না। '

তিনি আরও বলেন, 'ধর্ষণের প্রতিবাদে গতকাল রাতেও মাঠে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজ আমরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে এখানে এসেছি প্রতিবাদে রুখে দাঁড়াতে।'

Related Topics

টপ নিউজ

ধর্ষকদের শাস্তি / স্বরাষ্ট্র উপদেষ্টা / পদত্যাগ দাবি / ঢাকা বিশ্ববিদ্যালয় / লাঠি মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net