Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
চট্টগ্রামে ৯ ঘণ্টার চেষ্টায় কাদায় আটকে পড়া বন্য হাতি উদ্ধার

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
07 March, 2025, 12:55 pm
Last modified: 07 March, 2025, 12:59 pm

Related News

  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে ৯ ঘণ্টার চেষ্টায় কাদায় আটকে পড়া বন্য হাতি উদ্ধার

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, হাতিটি অপুষ্টিতে ভুগছিল এবং দীর্ঘ সময় কাদায় আটকে থাকার কারণে আরও দুর্বল হয়ে পড়ে।
মিজানুর রহমান ইউসুফ
07 March, 2025, 12:55 pm
Last modified: 07 March, 2025, 12:59 pm
বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। ছবি: টিবিএস

চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে কাদায় আটকে পড়া ৪০ বছর বয়সী একটি বন্য হাতিকে টানা ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সফলভাবে হাতিটিকে টেনে তোলা হয়।

বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহায়তায় বিকেল ৫টার দিকে হাতিটিকে উদ্ধার করেন।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তারা হাতিটি আটকে পড়ার খবর পান। পরদিন সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

আনিসুজ্জামান শেখ বলেন, "আমরা প্রথমে একটি পাম্প ব্যবহার করে জল স্প্রে করে হাতির শরীর থেকে কাদা পরিষ্কার করি। কাদা নরম করতেও পানি ব্যবহার করা হয়। এরপর অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় আমরা হাতিটিকে কাদা থেকে বের করে শুকনো মাটিতে নিয়ে আসতে সক্ষম হই।"

শেখ জানান, হাতিটি অপুষ্টিতে ভুগছিল এবং দীর্ঘ সময় কাদায় আটকে থাকার কারণে আরও দুর্বল হয়ে পড়ে। তিনি আরও বলেন, "উদ্ধারের পর, আমরা হাতিটিকে সুস্থ করতে লবণাক্ত পানি খাওয়াই। তবে এটি তখনো নিজে থেকে দাঁড়াতে পারেনি।"

চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য জানান, হাতিটি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাদায় আটকে ছিল। এটি নিজের শক্তিতে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল না হওয়ায় খুব ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, "ডুলাহাজারা সাফারি পার্কের পশুচিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। হাতিটি বনের গভীরে আটকা পড়েছিল। সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা এখনও নিশ্চিত নই, এটি তার পালের কাছে ফিরে গেছে নাকি এখনো বনের মধ্যে পড়ে আছে। পশুচিকিৎসক দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।"

Related Topics

টপ নিউজ

হাতি / বন্যহাতি / উদ্ধার / চট্টগ্রাম / চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net