Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে

অর্থনীতি

এ.এস.এম. সাদ
04 December, 2025, 09:55 am
Last modified: 04 December, 2025, 09:58 am

Related News

  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • ৮ মাসের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়ে ৬.৩ বিলিয়ন ডলার
  • মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১১ শতাংশ
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে এলসি সেটেলমেন্ট (নিষ্পত্তি) হয়েছে ৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালের নভেম্বরে হয়েছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। 
এ.এস.এম. সাদ
04 December, 2025, 09:55 am
Last modified: 04 December, 2025, 09:58 am
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

অর্থনীতির স্থবিরতার কারণে চলতি বছর নভেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে এলসি সেটেলমেন্ট (নিষ্পত্তি) হয়েছে ৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালের নভেম্বরে হয়েছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। 

চলতি বছরের আগের মাস অক্টোবরে এলসি সেটেলমেন্ট কমেছিল ১১ দশমিক ৪৮ শতাংশ—অক্টোবরে নিষ্পত্তি হয় ৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।

অন্যদিকে, গেল নভেম্বর মাসে নতুন করে এলসি খোলা হয়েছে ৫ দশমিক ৫৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার—অর্থাৎ কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ। এর আগের মাস অক্টোবরে এলসি খোলা কমেছিল ১২ শতাংশ পর্যন্ত।

বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় কমেছে আমদানি

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় আমদানি কমেছে, ফলে এলসি নিষ্পত্তি ও খোলা দুইটাই হ্রাস পেয়েছে। বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ার মধ্যেও অর্থনৈতিক মন্থরতার প্রতিফলন রয়েছে।

এক বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাধারণভাবে প্রতি মাসে সাড়ে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার আমদানির এলসি সেটেলমেন্ট হয়। এবার ৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার হয়েছে—যা তুলনামূলকভাবে কম। জুলাই–আগস্টে এলসি কম খোলা হয়েছিল, তার প্রভাবই এখন পড়ছে। রমজানের জন্য সেপ্টেম্বরে এলসি খোলা বেড়েছিল, সামনে সেটেলমেন্ট বাড়ার সম্ভাবনা আছে।" 

তিনি জানান, সাইট এলসির ক্ষেত্রে খোলার দেড় মাস পর, আর ডেফার্ড এলসির ক্ষেত্রে ছয় মাস পর সেটেলমেন্ট করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "অর্থনীতি এখন স্থবির। ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছে, বেসরকারি খাতে ব্যাংক ঋণও কমেছে। এটা ইঙ্গিত দেয়—ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহী নন। অর্থনীতি স্লো মুডে আছে। নির্বাচন পর্যন্ত এমন অবস্থা থাকতে পারে, নির্বাচন পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে।"

মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও আহসান-উজ-জামান বলেন, "অর্থনীতি স্লো হওয়ায় ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে গেছে। ব্যবসার পরিবেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।"

ব্যাংকারদের মতে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া মানেই অর্থনৈতিক গতিশীলতা কম। নতুন বিনিয়োগ না হলে যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যায়, ফলে এলসি খোলা ও নিষ্পত্তি দুটোই কমেছে। রাজনৈতিক অস্থিরতাও ব্যবসা সম্প্রসারণে বাধা হয়ে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "এখন নতুন বিনিয়োগের পরিবেশ নেই। কেউ নতুন করে বিনিয়োগ করছেন না। নির্বাচন হলে পরিস্থিতি বদলাতে পারে। ব্যবসা কম হওয়ায় ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছে, এজন্য এলসি খোলা কমছে—আর খোলা কমলে সেটেলমেন্টও কমে।"

নভেম্বরের শেষ দিকে বড় পেমেন্টের চাপ কম থাকায় ডলারের চাহিদাও কমে গিয়ে বাজারে দর নেমে আসে। এতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক প্রায় দুই মাস পর গত রোববার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৩ মিলিয়ন ডলার কেনে। এরপর থেকেই ডলার মূল্য স্থিতিশীল রয়েছে বলে জানান বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

আমদানি এলসি / এলসি নিষ্পত্তি / আমদানি হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • ৮ মাসের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়ে ৬.৩ বিলিয়ন ডলার
  • মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১১ শতাংশ
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net