Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 09:15 pm
Last modified: 16 February, 2026, 09:27 pm

Related News

  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, গত জানুয়ারিতে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের এলসি খোলা হলেও এলসি নিষ্পত্তির (সেটেলমেন্ট) পরিমাণ ছিল ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
16 February, 2026, 09:15 pm
Last modified: 16 February, 2026, 09:27 pm
ছবি: সংগৃহীত

দেশের আমদানিতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন বছরের শুরুতেই বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। গত জানুয়ারি মাসে আমদানির জন্য ঋণপত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, গত জানুয়ারিতে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের এলসি খোলা হলেও এলসি নিষ্পত্তির (সেটেলমেন্ট) পরিমাণ ছিল ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে এলসি খোলার পরিমাণ ছিল ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

ব্যাংকার ও খাত সংশ্লিষ্টদের মতে, মূলত দুটি প্রধান কারণে জানুয়ারিতে এলসি খোলার হার বেড়েছে। প্রথমত, আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা মেটানো এবং দ্বিতীয়ত, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে আস্থার সৃষ্টি হওয়া, যার ফলে অনেকে নতুন করে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানিতে আগ্রহী হয়েছেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, 'মূলত রমজানের কারণেই এলসি খোলার পরিমাণ বেড়েছে। চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে ব্যবসায়ীরা তৎপর হয়েছেন। প্রতি বছরই রমজানের আগে এলসি খোলার এই প্রবণতা দেখা যায়।'

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আশা তৈরি হয়েছে। ফলে তারা কিছু মূলধনী যন্ত্রপাতি আমদানি করেছেন। এছাড়া রমজানের চাহিদাতো আছেই।'

ব্যাংকে ডলারের সরবরাহ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, 'বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীদের এলসি খোলার ক্ষেত্রে ডলারের কোনো বড় ঘাটতি নেই। পরিবেশ অনুকূলে থাকলে সামনে বিনিয়োগ ও আমদানি আরও বাড়বে।'

তবে বেসরকারি খাতের ঋণ প্রবাহ নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৬ দশমিক ১০ শতাংশ। টানা সাত মাস ধরে এই প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচেই অবস্থান করছে, যা বিনিয়োগে ধীরগতির ইঙ্গিত দেয়।

একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানান, নতুন ব্যবসা ও বিনিয়োগ কম হওয়ায় ২০২৪ সালের আগস্টের পর থেকে ঋণ প্রবৃদ্ধি কমছে। মূলত দেশে নতুন ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ার কারণে নতুন বিনিয়োগ কম। তাই এতদিন এলসি খোলাও কম ছিল। নতুন ব্যবসা না করলে মূলধন যন্ত্রপাতি আমদানিও কম থাকে।

রমজানের পণ্য আমদানির চিত্র:

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, রমজান মাসে দেশে সয়াবিন তেলের চাহিদা থাকে ৩ লাখ টন, চিনির চাহিদা ৩ লাখ টন, পেঁয়াজের চাহিদা ৫ লাখ টন, ছোলার চাহিদা ১.৫০ থেকে ২ লাখ টন এবং খেজুরের চাহিদা থাকে ৬০ থেকে ৮০ হাজার টন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত চার মাসে ২ লাখ ২৫ হাজার টন পেঁয়াজ, ৩ লাখ ৭০ হাজার টন চিনি, ৪৭ হাজার টন খেজুর, ২ লাখ ৫ হাজার টন মসুর ডাল, ৪ লাখ টন অপরিশোধিত সয়াবিন তেল এবং ১৪ লাখ টন গম আমদানি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে সয়াবিন তেল ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুর আমদানিতে ২৩১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, স্কয়ার গ্রুপ, বসুন্ধরা ও টিকে গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলো রমজানের অধিকাংশ পণ্য ইতোমধ্যে আমদানি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
 

Related Topics

টপ নিউজ

এলসি / আমদানি এলসি / বাংলাদেশ ব্যাংক / রমজান / নিত্যপণ্য / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net