Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2026, 04:45 pm
Last modified: 04 July, 2026, 04:56 pm

Related News

  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা পুরো বাংলাদেশকে ডিজিটালাইজ করছি। সবকিছু অনলাইনে হবে। এর মাধ্যমে সার্ভিস ডেলিভারিতে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং মানুষের সরকারি অফিসে ঘুরে ঘুরে সেবা নেওয়ার প্রয়োজন হবে না।’
টিবিএস রিপোর্ট
04 July, 2026, 04:45 pm
Last modified: 04 July, 2026, 04:56 pm
চট্টগ্রামে পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস

দেশের অর্থনীতিকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, সরকার এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে সরকারি সেবা থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা—সব ধরনের লেনদেনই অনলাইনে ও রিয়েল-টাইমে সম্পন্ন হবে।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস আয়োজিত 'এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশকে ডিজিটালাইজ করছি। সবকিছু অনলাইনে হবে। এর মাধ্যমে সার্ভিস ডেলিভারিতে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং মানুষের সরকারি অফিসে ঘুরে ঘুরে সেবা নেওয়ার প্রয়োজন হবে না।'

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আধুনিক ও স্বচ্ছ করতে সব ধরনের আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ডিজিটালাইজেশন কখনো আংশিক হতে পারে না। পুরো ব্যবস্থাকে একটি ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আনতে হবে। তাহলেই সব লেনদেনের রেকর্ড থাকবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

ক্যাশলেস পেমেন্টের সুবিধা তুলে ধরে তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে কাঁচাবাজারসহ সব জায়গায় নগদ অর্থ বহনের প্রয়োজন থাকবে না। একটি স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করেই কয়েক সেকেন্ডে মূল্য পরিশোধ করা যাবে। এতে টাকা গোনা, খুচরা ফেরত দেওয়া কিংবা নগদ অর্থ বহনের ঝামেলা থেকে মানুষ মুক্তি পাবে।

তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তিনির্ভর হওয়ায় তারা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তবে শুরুতে বয়স্কদের কিছুটা অস্বস্তি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, একবার ব্যবহার শুরু করলে ক্যাশলেস লেনদেনই সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের আধুনিক অর্থনীতিগুলো দ্রুত ক্যাশলেস ব্যবস্থায় চলে যাচ্ছে। নিজের চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই নগদ অর্থ গ্রহণ করা হয় না; কিউআর কোডের মাধ্যমে পেমেন্টই প্রচলিত। বাংলাদেশও এখন সেই পথেই এগোচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং 'এক দেশ, এক কিউআর' নীতি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বাংলা কিউআর-ভিত্তিক আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন।

আয়োজকরা জানান, বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট থেকে সরাসরি বিল পরিশোধ করা সম্ভব। এতে খুচরা টাকার সমস্যা দূর হওয়ার পাশাপাশি গ্রাহকদের কোনো অতিরিক্ত চার্জও দিতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এই সেবা ধীরে ধীরে সম্প্রসারণ করা হচ্ছে।

পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানবৃন্দ, করপোরেট প্রধানসহ অন্যান্য নির্বাহীবৃন্দ। এছাড়া চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / অর্থমন্ত্রী আমির খসরু / ক্যাশলেস / ক্যাশলেস লেনদেন / বাংলা কিউআর / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net