Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

খেলা

বিবিসি
06 July, 2026, 07:55 pm
Last modified: 06 July, 2026, 08:11 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার বালোগানকে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা। কিন্তু ফিফার এক সিদ্ধান্তে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে বালোগানের কোনো বাধা থাকছে না।
বিবিসি
06 July, 2026, 07:55 pm
Last modified: 06 July, 2026, 08:11 pm
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের ওপর আরোপিত স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা বহাল না রাখার আকস্মিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা বলেছে, এই পদক্ষেপ 'অভূতপূর্ব, বোধগম্যতাহীন এবং অমার্জনীয়'। উয়েফার মতে, এই সিদ্ধান্তের ফলে ফুটবলের সততা ও মর্যাদা এখন ঝুঁকির মুখে।

যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার বালোগানকে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-র গুরুত্বপূর্ণ ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু টুর্নামেন্টের আয়োজক ফিফা স্বাগতিক দেশের শীর্ষ গোলদাতার ওপর এই তাৎক্ষণিক নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে বালোগানের আর কোনো বাধা রইল না।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন কার্যকরভাবে একটি নিষেধাজ্ঞা স্থগিত করার মাধ্যমে ফিফা 'রেড লাইন' অতিক্রম করেছে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ১৮৮টি লাল কার্ডের ঘটনার মধ্যে এর আগে মাত্র একজন খেলোয়াড় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিলেন। ১৯৬২ সালে ব্রাজিলের গারিঞ্চার ক্ষেত্রে এমনটি ঘটেছিল, তবে সেটি ছিল স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা প্রথা চালু হওয়ার আগের ঘটনা এবং সেই সিদ্ধান্তটিও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ঘেরা ছিল।

বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজ নিশ্চিত করেছে যে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। এরপরই ফিফা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিবৃতিতে 'এক বিশাল অন্যায় সংশোধন করার জন্য' ফিফাকে ধন্যবাদ জানান।

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

ফিফার এমন সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এক প্রতিক্রিয়ায় বলেন, 'যদি একটি ফোন কলই এই বোধগম্যতাহীন সিদ্ধান্তের কারণ হয়, তবে এটি ফুটবল এবং খেলাধুলার সবচেয়ে মৌলিক নিয়মের চরম লঙ্ঘন।'

ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারও এই ঘটনায় মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, 'ফুটবল কখনোই রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠ হওয়া উচিত নয়।'

উয়েফা তাদের কড়া বিবৃতিতে আরও বলেছে, এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ফুটবলের নীতিমালার একটি অবিচ্ছেদ্য অংশ। সংস্থাটি জানায়, 'যখন নিয়মের রক্ষকরাই নিয়মের নিশ্চয়তা দিতে পারে না, তখন খেলার সততা বিপন্ন হয় এবং একটি প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। এই সিদ্ধান্ত বর্তমান টুর্নামেন্টে একটি খারাপ নজির তৈরি করল, যেখানে একই পরিস্থিতির শিকার অন্যান্য খেলোয়াড়রাও এখন সমান সুযোগ দাবি করবে।'

ইউরোপীয় ইউনিয়নের ক্রীড়া বিষয়ক কমিশনার গ্লেন মিকেলেফ উয়েফার সুরেই কথা বলেছেন। তিনি এক পোস্টে জানান, খেলাধুলার সিদ্ধান্ত ক্রীড়া সংস্থারই নেওয়া উচিত, রাজনীতিবিদদের নয়। রাজনৈতিক উদ্দেশ্যে খেলাধুলাকে ব্যবহার করা স্বায়ত্তশাসনের পরিপন্থী।

সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু বিষয়ে উয়েফা ও ফিফার মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। সম্প্রতি ওমর আরতান নামক একজন রেফারিকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ পরিচালনার জন্য প্রবেশাধিকার না দেওয়ায় উয়েফা তাকে আগামী ১২ আগস্ট পিএসজি বনাম অ্যাস্টন ভিলার মধ্যকার সুপার কাপ ম্যাচ পরিচালনার আমন্ত্রণ জানিয়েছে।

বালোগান ইস্যুতে ফিফার এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে এক নতুন বিতর্কের জন্ম দিল, যা মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের রাজনীতিকেই বেশি আলোচনায় নিয়ে এসেছে।

Related Topics

টপ নিউজ

উয়েফা / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / ফিফা / বালাগোন / লাল কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net