Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

বাংলাদেশ

মনোয়ার আহমদ, যশোর
17 August, 2025, 08:35 am
Last modified: 17 August, 2025, 08:39 am

Related News

  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

ব্যবসায়ীদের অভিযোগ, ৫ আগস্টের পর একাধিকবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আর দুর্বল রেল অবকাঠামোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।
মনোয়ার আহমদ, যশোর
17 August, 2025, 08:35 am
Last modified: 17 August, 2025, 08:39 am
ইনফোগ্রাফ: টিবিএস

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে রেলপথে আমদানি ২০২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় ব্যাপকভাবে কমেছে।

২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে রেলে আমদানি হয়েছিল ৪১,০০০ মেট্রিক টন পণ্য। পরের অর্থবছরে তা কমে ২৯,০০০ মেট্রিক টন হ্রাস পায়।

ব্যবসায়ীদের অভিযোগ, ৫ আগস্টের পর একাধিকবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আর দুর্বল রেল অবকাঠামোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।

বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মূলত এই বন্দর দিয়েই রেল ও সড়কপথে আমদানি-রপ্তানি হয়। কিন্তু গেল বছর ৫ আগস্টের পর থেকে ভারত সরকার একের পর এক নিষেধাজ্ঞা জারি করায় ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে পণ্য আনতে পারছেন না। রেলে রপ্তানি চালুর নির্দেশ থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বেনাপোল রেলস্টেশনে এখনো কোনো ইয়ার্ড নির্মিত হয়নি।

ফলে নানা প্রতিবন্ধকতার কারণে ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মাত্র ১,২৯৬টি ওয়াগনে আমদানি হয়েছে ১২,০০০ মেট্রিক টন পণ্য। অথচ আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রেলে আমদানি হয়েছিল ৪১,০০০ মেট্রিক টন। 

ব্যবসায়ীরা বলছেন, এ সংকট কাটিয়ে বাণিজ্যের উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা জরুরি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, "দুর্বল রেল অবকাঠামোর কারণে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। রেলস্টেশনে কোনো ইয়ার্ড নেই।" 

তিনি আরও জানান, "দুই বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে রেলে রপ্তানির অনুমতি দেওয়া হলেও তা এখনও কার্যকর হয়নি। রেলে রপ্তানি চালু করা গেলে পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসায়ীরা আরও সুবিধা পাবেন।"

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, "বর্তমানে ভারতের নিষেধাজ্ঞার কারণে সুতাসহ গুঁড়ো দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড, মাছ ও তামাক আমদানি বন্ধ রয়েছে। অন্যদিকে, রপ্তানি বন্ধ রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাবপত্র এবং ফলমূল।"

বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুজ্জামান বলেন, "ভারতীয় নিষেধাজ্ঞার প্রভাবেই বাণিজ্য হ্রাস পেয়েছে। দ্রুত পণ্য খালাসের সুবিধার্থে রেলস্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া রেলে রপ্তানি চালুর বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে।"

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, "রেলের শেড নির্মিত হলে বন্দরের ওপর চাপ কমবে। ব্যবসায়ীরাও আরও সহজে পণ্য খালাস ও পরিবহন করতে পারবেন।"
 

Related Topics

টপ নিউজ

বেনাপোল বন্দর / রেলে পণ্য আমদানি / ভারত থেকে আমদানি / আমদানি হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net