Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড

বাংলাদেশ

মনোয়ার আহমদ, যশোর
20 September, 2025, 09:45 am
Last modified: 20 September, 2025, 09:49 am

Related News

  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ
  • কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর মরদেহ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা
  • যশোরে ১৮৩ রেলক্রসিংয়ের ১০১টিই অবৈধ, গেটম্যান নেই বৈধ ৮২টির ৩৮টিতে
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী, ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১৩,৭৪২ টন দেশীয় মাছ—যার বাজারমূল্য প্রায় ৪৭০ কোটি ৬২ লাখ টাকা।
মনোয়ার আহমদ, যশোর
20 September, 2025, 09:45 am
Last modified: 20 September, 2025, 09:49 am
প্রতীকী ছবি: টিবিএস

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। মাত্র এক বছরে রপ্তানি বেড়েছে ৫,৪৫০ টন। শুধু পরিমাণ নয়, বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকেও এসেছে ইতিবাচক সাফল্য।

২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১৩,৭৪২ টন দেশীয় মাছ। এর বাজারমূল্য প্রায় ৪৭০ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে মিঠাপানির মাছ ছিল ১৩,২১০ টন। ইলিশ রপ্তানি হয়েছে ৫৩২ টন।

মিঠাপানির মাছের মধ্যে পাবদা, পাঙাশ, পারসে, ভেটকি, টেংরা, তেলাপিয়া ও পোনা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বেনাপোল বন্দর ও স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল ৮,২৯২ টন মাছ। এতে আয় হয়েছিল ২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার বা ৩১২ কোটি টাকার বেশি। এক বছরে রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টন এবং বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে ১ কোটি ২৮ লাখ ডলার বা প্রায় ১৬০ কোটি টাকা।

স্থানীয় ফিশ কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা বলেন, "গত বছরের তুলনায় এ বছর মাছ রপ্তানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এই ধারা বজায় রাখতে রপ্তানিকারকদের সুবিধা বাড়াতে আমরা কাজ করছি।"

বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহৎ মাছ উৎপাদনকারী দেশ। বছরে ১৭ কোটি মানুষের চাহিদা মেটাতে প্রয়োজন প্রায় ৪৮ লাখ টন মাছ। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার টন। ফলে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানি বেড়েছে।

গত অর্থবছরে বিভিন্ন দেশে মোট ৯১ হাজার টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে, যার বাজারমূল্য ছিল ৫,১৪৫ কোটি টাকা। এর মধ্যে কেবল বেনাপোল বন্দর দিয়েই রপ্তানি হয়েছে ১৩,৭৪২ টন।

ইনফোগ্রাফ: টিবিএস

রপ্তানিকারকেরা জানান, রপ্তানি বেড়েছে ঠিকই, তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতায় ভোগান্তি রয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হয় খুলনা থেকে, যা বেনাপোল থেকে ৮৫ কিলোমিটার দূরে। এতে সময় নষ্ট হয় এবং পচনশীল পণ্য হওয়ায় দ্রুত সরবরাহে সমস্যা দেখা দেয়।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, "খুলনা থেকে ছাড়পত্র আনতে হয় বলে রপ্তানিতে দেরি হয়। যদি বেনাপোলেই এ সুবিধা দেওয়া হয়, তাহলে সময় বাঁচবে, রপ্তানি বাড়বে, আর বৈদেশিক মুদ্রা আয়ও অনেক বেশি হবে।"

যশোরের অন্যতম বৃহৎ মাছ রপ্তানিকারক এমইউসিই ফুডস প্রায় ২০ দেশে মাছ রপ্তানি করে আসছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস বলেন, "বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানি বাড়াতে হলে কাগজপত্রের কাজ সহজ করতে হবে। বেনাপোল বা যশোরেই সংশ্লিষ্ট অফিস করতে হবে। খুলনা থেকে ছাড়পত্র আনতে হয়, যা বেনাপোল থেকে ৮৫ কিলোমিটার দূরে। এতে যেমন ঝামেলা হয়, তেমনি সময়ও নষ্ট হয়।"

প্রতি বছরই যশোরে মাছ উৎপাদন বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯৪ দশমিক ৩৫ মেট্রিক টন। এর মধ্যে পুকুর-দিঘিতে উৎপাদন হয়েছে এক লাখ ৫০ হাজার ১৩১ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২ লাখ ৪৫ হাজার টন।

তবে উৎপাদন বাড়লেও বাজারে গরিব মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছের দাম। বিশেষ করে রুই মাছ কিনতে গিয়ে ভোক্তাদের হিমশিম খেতে হচ্ছে।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২ লাখ ৪১ হাজার ১০৭ টন। ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৩১ হাজার ১৪৩ টন; ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ২৭ হাজার ৩ টন, ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ২৩ হাজার ৭৯২ দশমিক ৮৫ টন, ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ১৬৮ টন এবং ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২ লাখ ১৮ হাজার ৬১০ টন।

বর্তমানে জেলায় ২২ প্রজাতির মাছ চাষ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রুই মাছ—গত বছর উৎপাদন হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৬৫ টন। এছাড়া পাঙাশ ১১ হাজার ৬৩৬ টন, তেলাপিয়া ১৭ হাজার ৯০৫ টন, কৈ ২ হাজার ৭৭৮ টন, শিং-মাগুর ৫ হাজার ৯৩৪ দশমিক ২ টন, গুলশা-পাবদা ১৭ হাজার ৭১৩ টন, গলদা চিংড়ি ৯ হাজার ৫৬০ টন, বাগদা চিংড়ি ৩৫৪ টন, ছোট চিংড়ি ৮৯ দশমিক ৫ টন এবং অন্যান্য জাতের মাছ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৭২ দশমিক ৮৮ টন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম বলেন, "যশোর সব সময় মাছ উৎপাদনে এগিয়ে থাকে। রপ্তানি বাড়লে চাষীরা আরও উৎপাদনে উৎসাহী হবে বলে আমি আশাবাদী।"
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মাছ রপ্তানি / ভারতে মাছ রপ্তানি / বেনাপোল বন্দর / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ
  • কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর মরদেহ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা
  • যশোরে ১৮৩ রেলক্রসিংয়ের ১০১টিই অবৈধ, গেটম্যান নেই বৈধ ৮২টির ৩৮টিতে
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী, ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net