Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন

অর্থনীতি

মনোয়ার আহমদ, যশোর
29 November, 2025, 09:25 am
Last modified: 29 November, 2025, 09:27 am

Related News

  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা

বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন

গত অর্থবছরে তার আগের বছরের তুলনায় বেনাপোল বন্দরে আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন। রেলপথেও বাণিজ্য কমেছে ২৯ হাজার মেট্রিক টন।
মনোয়ার আহমদ, যশোর
29 November, 2025, 09:25 am
Last modified: 29 November, 2025, 09:27 am
ফাইল ছবি: ইউএনবি

সরকার পরিবর্তনের পর গত এক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের আশানুরূপ উন্নতি হয়নি। নানা প্রতিবন্ধকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিমাণ ক্রমেই কমছে।

গত অর্থবছরে তার আগের বছরের তুলনায় বেনাপোল বন্দরে আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন। রেলপথেও বাণিজ্য কমেছে ২৯ হাজার মেট্রিক টন।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৮০ মেট্রিক টন পণ্য। আগের বছর ২০২৩-২৪ অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ১৪ হাজার ৫০৯ মেট্রিক টন।

২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার টন, ২০২১-২২ সালে ২১ লাখ ১৪ হাজার টন, ২০২০-২১ সালে ২৬ লাখ ৪৪ হাজার টন এবং ২০১৯-২০ সালে ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন। ২০১৮-১৯ অর্থবছরে আমদানি ছিল ২০ লাখ ১১ হাজার ৬ টন।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি-রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার না হলে বড় ধরনের বাণিজ্য ও রাজস্ব ঘাটতি তৈরি হবে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, সরকার চাইলে বাণিজ্য বৈঠকে এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্টের আগে বেনাপোল দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক ভারতীয় পণ্য আমদানি হতো। আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো ২৫০ থেকে ৩০০ ট্রাক।

কিন্তু ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যা পরবর্তীতে বাণিজ্যকে প্রভাবিত করে। সরকার পরিবর্তের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত তিন দফায় নিষেধাজ্ঞা দিয়েছে।

ইনফোগ্রাফ: টিবিএস

গত ৮ এপ্রিল ভারতের নিষেধাজ্ঞায় সড়ক পথে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে গত ১৭ মে জারি করা এক প্রজ্ঞাপনে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক ও কাঠের তৈরি পণ্য, ফল ও ফলজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

এর আগে ১৫ এপ্রিল দেশীয় শিল্প সুরক্ষার যুক্তি দেখিয়ে বাংলাদেশ সরকার ভারত থেকে সুতা, নিউজপ্রিন্ট, সিগারেট পেপার, ডুপ্লেক্স বোর্ড, ক্রাফট পেপার, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি যন্ত্রাংশ, সাইকেল, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব-টাইলস এবং মিক্সড ফেব্রিক্সের আমদানি নিষিদ্ধ করে।

ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে বছর শেষে বড় ধরনের বাণিজ্য ও রাজস্ব ঘাটতি দেখা দেবে। গত অর্থবছরে আগের বছরের তুলনায় বেনাপোল বন্দরে আমদানি কমেছে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন। রেলপথেও বাণিজ্য কমেছে ২৯ হাজার মেট্রিক টন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, সরকার পরিবর্তন স্বাভাবিক বিষয়। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও ভারত যেন বাণিজ্য নীতিতে স্থিতিশীল অবস্থানে থাকে—এটাই প্রত্যাশা।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, "ভারতের একের পর এক নিষেধাজ্ঞায় বাণিজ্য ঘাটতি বাড়ছে। বাংলাদেশও কয়েকটি পণ্যে আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে। এতে জরুরি পণ্যসহ বিভিন্ন খাতে আমদানি-রপ্তানি কমে গেছে।"

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, স্থলপথে ব্যবসায়ীরা আরো বেশি পণ্য আমদানি-রপ্তানি করতে চান, কিন্তু বন্দরগুলোর অনুন্নত অবকাঠামো বাণিজ্য বিস্তারে বাধা দিচ্ছে। ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান (বিবিআইএন) স্থল বাণিজ্য চুক্তিও কার্যকর হয়নি। 

তিনি বলেন, "যেসব বন্দরের চাহিদা বেশি, সেখানে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়নে অন্তর্বর্তী সরকারের নজর দেওয়া জরুরি।"

বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার আয়নাল হাসান জানান, "সর্বশেষ ২৩ নভেম্বর রেলপথে এসিআই মোটরস ভারত থেকে ১০০টি ট্র্যাক্টর আমদানি করেছে। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।"

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, গত ২৫ নভেম্বর বেনাপোল দিয়ে ভারত থেকে ২৪৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে ৪৫ ট্রাক। 

তিনি বলেন, "নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য কমেছে, তবে যেসব পণ্য আসছে সেগুলো দ্রুত খালাসে সহায়তা করা হচ্ছে।" 

তিনি আরও বলেন, "সীমান্তে বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় অনেক সমস্যা সমাধানে দেরি হচ্ছে। তবে দুই দেশের সরকার চাইলে আলোচনা পুনরায় শুরু হতে পারে।"
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বেনাপোল বন্দর / আমদানি-রপ্তানি / বাণিজ্য ঘাটতি / বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net