Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 07:20 pm
Last modified: 22 July, 2025, 07:27 pm

Related News

  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

তিনি বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের সমস্যাগুলো জানতে চাই। যেমন, মোংলা বন্দরের সক্ষমতা কতটুকু, কতটুকু ব্যবহার হচ্ছে, এবং কীভাবে তা আরও বাড়ানো যায়। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাও জানার জন্য সরেজমিনে পরিদর্শন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 07:20 pm
Last modified: 22 July, 2025, 07:27 pm
ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেছেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে এবং যানজট ও জাহাজজট হ্রাস পাবে।

তিনি বলেন, 'আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা অনেক বেশি। এর ফলে সেখানে জানজট ও জাহাজজটও বেশি। কিন্তু মোংলা বন্দরের ব্যবহার তুলনামূলক অনেক কম। মোংলার ব্যবহার বাড়ানো গেলে চট্টগ্রামের উপর চাপ কমবে, জটও কমবে এবং একইসঙ্গে মোংলা বন্দর ও মোংলা কাস্টমস হাউসের আয়ও বাড়বে। এজন্য আমরা নানা উদ্যোগ নিয়েছি।'

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'আমরা মাঠ পর্যায়ের সমস্যাগুলো জানতে চাই। যেমন মোংলা বন্দরের সক্ষমতা কতটুকু, কতটুকু ব্যবহার হচ্ছে, এবং কীভাবে তা আরও বাড়ানো যায়। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাও জানার জন্য সরেজমিনে পরিদর্শন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

মতবিনিময় সভার আগে এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন। এরপর কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং পরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোঃ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যানের একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামানসহ কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / চট্টগ্রাম বন্দর / এনবিআর চেয়ারম্যান / এনবিআর / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / সিঅ্যান্ডএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net