Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:05 pm
Last modified: 25 July, 2025, 07:12 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা

তিনি বলেন, ‘আমরা গাড়িগুলো নিলামে দিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত সাড়া মেলেনি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা গাড়িগুলো ৬০ শতাংশ দামে কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ির মূল্য ৮ থেকে ৯ কোটি টাকা পর্যন্ত। তাই উপযুক্ত দাম না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:05 pm
Last modified: 25 July, 2025, 07:12 pm
চট্টগ্রাম কাস্টম হাউসে এনবিআর চেয়ারম্যান। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের (এমপি) বিলাসবহুল গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, 'আমরা গাড়িগুলো নিলামে দিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন বিকল্প কিছু ভাবছি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা গাড়িগুলো ৬০ শতাংশ দামে কিনতে আগ্রহী। তবে আমরা জলের দামে এগুলো বিক্রি করতে চাই না। প্রতিটি গাড়ির মূল্য ৮ থেকে ৯ কোটি টাকা পর্যন্ত। তাই উপযুক্ত দাম না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। বছরের পর বছর ফেলে রেখে স্ক্র্যাপে পরিণত করার পক্ষপাতী নই। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হলে এনবিআর সেই সুবিধা বাতিল করে। ফলে এমপিরা গাড়িগুলো ফেলে রেখে যান।

মোট ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস। তবে সেখানে সর্বোচ্চ দর ছিল ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকার মধ্যে, যা বাজারমূল্যের তুলনায় অনেক কম। দর সন্তোষজনক না হওয়ায় গাড়িগুলো বিক্রি করা হয়নি।

বন্দরে দীর্ঘদিন আটকে থাকা ৬ হাজার কনটেইনার সম্পর্কে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান জানান, এগুলো দ্রুত নিলামে তোলার মাধ্যমে বন্দর জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম নিলামের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাকেই পণ্য দেওয়া হবে।

এর আগে তিনি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সভায় সংগঠনের সভাপতি এস এম সাইফুল আলমসহ অন্যান্য নেতারা আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

এনবিআর / সরকারি গাড়ি / এমপিদের গাড়ি আমদানি / নিলাম / চট্টগ্রাম কাস্টম হাউজ / বিলাসবহুল গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net