Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার ইস্যুতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 06:40 pm
Last modified: 10 September, 2025, 07:30 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার ইস্যুতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: এনবিআর চেয়ারম্যান

সিআইসির কর্মকর্তা বলেন, শেখ হাসিনা দায়িত্বে থাকা অবস্থায় দুইবার ওই লকার খুলেছিলেন।
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 06:40 pm
Last modified: 10 September, 2025, 07:30 pm
শেখ হাসিনা। ছবি: বাসস

পূবালী ব্যাংকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার ইস্যুতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান পায়। এছাড়া শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার যৌথ নামে সঞ্চয় এবং শেখ হাসিনার একক নামে এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) হিসেবেও টাকার সন্ধান পাওয়া গেছে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, 'গোয়েন্দাদের কাজ গোয়েন্দারা করছে। তারা গোপনীয়ভাবে কাজ করেছে, এটা স্বাভাবিক।'

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট ও লকার সংক্রান্ত তথ্য চেয়ে সিআইসি থেকে সব ব্যাংকে চিঠি পাঠানো হয়।

সিআইসির এক সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আমরা জেনেছি, সাবেক প্রধানমন্ত্রী তার দায়িত্বে থাকা অবস্থায় দুইবার ওই লকার খুলেছিলেন।

তিনি আরও বলেন, 'যেহেতু লকারের একটি চাবি শেখ হাসিনার কাছে, ফলে এটি খুলতে হলে আমাদের কিছু প্রসেস অনুসরণ করতে হবে। সেই প্রসেস সম্পন্ন করে আমরা লকার খোলার কার্যক্রম শুরু করব।'

উল্লেখ্য, লকারের ভেতরে কী আছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সিআইসি।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / শেখ রেহানা / লকার জব্দ / পূবালী ব্যাংক / সিআইসি / গোয়েন্দা / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net