কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
আজ রোববার এক আদেশে এই সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ছবি: ইউএনবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দাখিল করতে পারবে।
আজ রোববার এক আদেশে এই সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৩০ হাজারের বেশি কোম্পানি এবং ফার্ম প্রতি বছর তাদের আয়কর রিটার্ন জমা দেয়।
