Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

বাংলাদেশ

ডয়েচে ভেলে
16 March, 2026, 10:00 pm
Last modified: 16 March, 2026, 10:06 pm

Related News

  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

চিঠিতে তারেক রহমানের সরকারকে আরো যেসব বিষয় অগ্রাধিকারে রাখার কথা বলা হয়েছে, সেগুলো হলো- নির্বিচারে আটক বন্ধ করা, অতীতের দায়ীদের জবাবদিহির আওতায় আনা...।
ডয়েচে ভেলে
16 March, 2026, 10:00 pm
Last modified: 16 March, 2026, 10:06 pm
ছবি: রয়টার্স

বাংলাদেশের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সরকার এখন অনেক জরুরি চ্যালেঞ্জের মুখোমুখি। এর পাশাপাশি মানবাধিকারের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করার সুযোগও এখন তাদের সামনে। হিউম্যান রাইস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংস্থা মনে করে, সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে এ কথা বলেছে তারা।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয়লাভের পর ক্ষমতায় এসেছেন তারেক রহমান। এর আগে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের ক্রমবর্ধমান নির্যাতনমূলক শাসনের অবসান হয়। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার (১৮ মাস) পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের মাধ্যমে হাসিনা সরকারের স্থলাভিষিক্ত হয় তারেক রহমানের সরকার। এভাবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়টি উল্লেখের পর চিঠিতে নয়টি মানবাধিকার সংস্থা লিখেছে, হাসিনার শাসনামলের জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরমতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অবসান হলেও অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে আটক করেছে এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে মব-সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে৷

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ''পরিবর্তন আনার জন্য তারেক রহমানকে ব্যাপক ম্যান্ডেট দেওয়া হয়েছে, যাদের (সমর্থনকারী) মধ্যে এমন অনেক বাংলাদেশিও রয়েছেন যারা একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য জীবনের ঝুঁকিও নিয়েছিলেন।''

তিনি আরো বলেন, ''সাফল্যের জন্য অর্থপূর্ণ সংস্কার প্রয়োজন, যাতে স্বাধীন প্রতিষ্ঠানগুলো জবাবদিহি এবং আইনের শাসন সমুন্নত রাখতে পারে, ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতার মতো অধিকারগুলো সমুন্নত রাখতে প্রকৃত প্রতিশ্রুতিবদ্ধতা নিশ্চিত করা যায়।''

চিঠিতে তারেক রহমানের সরকারকে আরো যেসব বিষয় অগ্রাধিকারে রাখার কথা বলা হয়েছে, সেগুলো হলো- নির্বিচারে আটক বন্ধ করা, অতীতের দায়ীদের জবাবদিহির আওতায় আনা, 'নির্যাতনমূলক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন' বিলুপ্ত করা এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা।

হিউম্যান রাইস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংস্থা আরো মনে করে, সরকারের উচিত বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষা করা এবং একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা৷ তারেক রহমানকে লেখা চিঠিতে নীতিগত ও আইনি পদক্ষেপের জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশও করেছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / রোহিঙ্গা / শরণার্থী / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net