Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
২০২২-২৩ অর্থ বছরে কর কর্মকর্তারা ৪৫ শতাংশ কোম্পানির কাছ থেকে ঘুষ চেয়েছিলেন: সিপিডি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:00 pm
Last modified: 21 April, 2025, 06:11 pm

Related News

  • এনবিআরের সরেজমিন পরিদর্শন অভিযানের ঘোষণায় হয়রানি ও দুর্নীতি বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

২০২২-২৩ অর্থ বছরে কর কর্মকর্তারা ৪৫ শতাংশ কোম্পানির কাছ থেকে ঘুষ চেয়েছিলেন: সিপিডি 

জরিপে আরও উঠে এসেছে, কয়েকজন কর্মকর্তা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নিরুৎসাহিত করেছিলেন।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:00 pm
Last modified: 21 April, 2025, 06:11 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

প্রায় ৪৫ শতাংশ কোম্পানি জানিয়েছে যে ২০২২-২৩ অর্থবছরে কর কর্মকর্তারা তাদের কাছে ঘুষ চেয়েছিলেন- এমনটাই উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপে।

জরিপে আরও উঠে এসেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন কর্মকর্তা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার থেকে নিরুৎসাহিত করেছেন। কারণ 'এ ব্যবস্থাগুলো কর এড়ানো ও ঘুষ নেওয়ার সুযোগ কমিয়ে দেয়'।

জরিপ অনুযায়ী, যেসব কোম্পানির ওপর জরিপ পরিচালনা করা হয়েছে, সেগুলোর মধ্যে মাত্র ২৫ শতাংশ তাদের সম্পূর্ণ কর রিটার্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জমা দিয়েছে।

'কর্পোরেট ইনকাম ট্যাক্স রিফর্ম ফর গ্র্যাজুয়েটিং বাংলাদেশ: দ্য জাস্টিস পার্সপেক্টিভ" শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করেছে সিপিডি। এ উপলক্ষে আজ সোমবার ঢাকার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিপিডি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের ১২৩টি কোম্পানির ওপর এ জরিপ পরিচালনা করা হয়েছে। 

জরিপের ফলাফলে কর ফাঁকির কারণ হিসেবে উচ্চ কর হার, জটিল আইন, কর ব্যবস্থার মধ্যে ব্যাপক দুর্নীতি ইত্যাদি উল্লেখ করা হয়েছে।

অসৎ কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি বন্ধ করার পাশাপাশি সিপিডি স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং অবৈধ লেনদেন রোধে এনবিআর ভবনের কর্মকর্তাদের কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সুপারিশ করেছে।

সিপিডি আরও সুপারিশ করেছে যে সরকারকে যথাযথ নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। যেমন স্বাধীন তদারকি, নিয়মিত নিরীক্ষা এবং স্পষ্ট প্রতিবেদন ব্যবস্থা নিশ্চিত করা।

Related Topics

টপ নিউজ

সিপিডি / জরিপ / কর / ঘুষ / দুর্নীতি / ২০২২-২৩ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • এনবিআরের সরেজমিন পরিদর্শন অভিযানের ঘোষণায় হয়রানি ও দুর্নীতি বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net