Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
স্বাদু পানির যথেচ্ছ ব্যবহার: এক ফোঁটা পানির জন্য যুদ্ধ করে মরব?

মতামত

কিংসন মণ্ডল
14 March, 2023, 05:00 pm
Last modified: 14 March, 2023, 05:12 pm

Related News

  • দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ৩ মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা
  • রাজশাহীতে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি বেঁচে নেই

স্বাদু পানির যথেচ্ছ ব্যবহার: এক ফোঁটা পানির জন্য যুদ্ধ করে মরব?

শুরুটা করেছি ইচ্ছেমতো প্রায় প্রত্যেক বাড়িতেই গভীর নলকূপ বসিয়ে ফেলার মাধ্যমে। টিউবওয়েল বসানো সহজ ছিল না আগে। নলকূপের পানি শুধু রান্না ও খাওয়ার জন্যই ব্যবহার করা যেত। গোসল, কাপড় কাচা বা অন্যান্য সব কাজ দিব্যি চলত পুকুরের মিষ্টি পানি দিয়ে। এরপর টিউবওয়েল সহজলভ্য হলো, নানান ধরনের এনজিও এল নলকূপ দিতে — আর কয়েক বছরেই প্রতি বাড়িতে গভীর নলকূপ বসে গেল।
কিংসন মণ্ডল
14 March, 2023, 05:00 pm
Last modified: 14 March, 2023, 05:12 pm
টিউবওয়েল আছে, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না নোয়াখালীর চরাঞ্চলে। মে, ২০২২। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

২০১১ সালে মুক্তি পাওয়া র্যাঙ্গো নামক সেই বিখ্যাত অ্যানিমেটেড মুভিটার কথা মনে আছে? মরুভূমির ভেতরে একটা গ্রাম যেখানে সপ্তাহে মাত্র একদিন পানি আসে। সেই পানি নিয়ে খুন পর্যন্ত হয়।

খুলনার দাকোপ উপজেলায় গিয়েছেন কেউ? অবস্থা সেই সিনেমাটার থেকে খারাপ। প্রায় পুরো দাকোপ জুড়ে আগে থেকেই গভীর নলকূপে মিষ্টি পানি ওঠে না। লাখো মানুষ পুকুরের পানি খেয়েই কোনরকমে চলত। কিন্তু অবস্থা ভয়াবহ পর্যায়ে নেমে আসে ২০০৯ সালের জলোচ্ছ্বাস আইলার পর থেকে।

জলোচ্ছ্বাসে সব পুকুরে নদীর লবণাক্ত পানি ঢুকে পড়ায় তা আর পানের উপযুক্ত থাকে না। সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা এত বছর ধরে চেষ্টা করেও পরিস্থিতির বলার মতো কোনো উন্নতি করতে পারেনি। সারাবছর দশ কিলোমিটার দূরত্বের মাটির রাস্তায় হেঁটে প্রতিদিন পানি আনতে হয় — এরকম উদাহরণ আছে অনেক। এ দুর্মূল্যের বাজারে খাওয়ার পানি কিনতেও হয় অনেককে। গ্রামের একটা দরিদ্র পরিবারের জন্য মাসে ৯০০ থেকে ১০০০ টাকা শুধু পানির জন্য খরচ করা আসলেই অনেক কঠিন।

সেই হিসাব না হয় গেল প্রাকৃতিক দূর্যোগের অজুহাতে। প্রাকৃতিকভাবে সৃষ্ট মরুভূমিতেও পানির অভাব থাকবে সেটাও স্বাভাবিক। কিন্তু টলটলে মিষ্টি পানি যেখানে ছিল সে জায়গা আমরা মরুভূমি বানিয়ে ফেললে তখন? সিনেমা নয়, বাস্তবেই চলছে সেই মহাযজ্ঞ।

আমার এলাকা বটিয়াঘাটায় ৪৫০ ফুটের গভীর নলকূপ বসালেই দারুণ মিষ্টি পানি উঠত। সারাবছরই পাওয়া যেত সে পানি, খরার সময়ও কখনোই মিষ্টি পানির অভাব হয়নি। আজ শুনলাম আমাদের গ্রামের বেশিরভাগ নলকূপেই আর পানি উঠছে না। নাহ, প্রাকৃতিক কারণে নয়, গত পাঁচ-সাত বছরের মধ্যে আমরাই এ পরিস্থিতি তৈরি করেছি। কী কী করেছি আমরা?

শুরুটা করেছি ইচ্ছেমতো প্রায় প্রত্যেক বাড়িতেই গভীর নলকূপ বসিয়ে ফেলার মাধ্যমে। আমার ছোটবেলায় পুরো গ্রামে ৪০০ মানুষের জন্য আমি তিনটা মাত্র নলকূপ দেখেছি। টিউবওয়েল বসানো সহজ ছিল না তখন। নলকূপের পানি শুধু রান্না ও খাওয়ার জন্যই ব্যবহার করা যেত। গোসল, কাপড় কাচা বা অন্যান্য সব কাজ দিব্যি চলত পুকুরের মিষ্টি পানি দিয়ে। এরপর টিউবওয়েল সহজলভ্য হলো, নানান ধরনের এনজিও এল নলকূপ দিতে — আর কয়েক বছরেই প্রতি বাড়িতে গভীর নলকূপ বসে গেল। পুকুরের পানি মিষ্টি থাকা সত্ত্বেও কেউ আর সেই পানি ব্যবহার করি না।

স্তর নেমে যাওয়ায় টিউবওয়েল দিয়ে পানি বের হয় না। দূরের উৎস থেকে পানি নিয়ে আসছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইন্দ্রপুর গ্রামের দুই গৃহবধূ। মার্চ, ২০২০। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

শেষ পেরেকটা মারলাম শুকনো মৌসুমে বোরো ধান আর তরমুজ চাষ করতে গিয়ে। আমাদের এলাকায় খরার মৌসুমে আগে শুধু তিল আর মুগ ডালের চাষ হতো। এক ফোঁটা পানিও লাগত না সেচ হিসেবে। একটু লাভ করতে গিয়ে এখন হাজার হাজার একর তরমুজ চাষ হয়।

অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক দিতে দিতে ভালো খারাপ সব পোকামাকড় নিশ্চিহ্ন হয়ে গিয়ে পরাগায়ন করার মতো কোনো পোকাও গতবছর অবশিষ্ট ছিল না। টাকা দিয়ে মৌমাছি কিনে এনে পরাগায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষে শ্রমিক নিয়োগ করে হাত দিয়ে পরাগায়ন করতে হয়েছিল চাষিদের।

এবার সে পরাগায়ন পর্যন্ত যেতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে। সরকারি খালগুলো ভরাট করে জমির পরিমাণ বাড়িয়েছের মালিকেরা সে অনেক আগেই। যে দুয়েকটা খাল অবশিষ্ট আছে, তার পানি অনেক আগেই শেষ হয়ে শুকনো খটখটে হয়ে যায়। সে কারণেই শুরু হয়েছে সবচেয়ে ভয়াবহ কাজটা, যেখানে সেখানে ডিপ বোরিং বসিয়ে খাবার পানির লেয়ার থেকে পানি তুলে চাষের জমিতে দেওয়া। খাবার পানির জন্য আগে এক ইঞ্চি পাইপের যে গভীর নলকূপ ছিল — সেখানে পাম্প লাগিয়ে পানি তোলা তো আছেই — সেই সঙ্গে যে যার মতো চার ইঞ্চি পর্যন্ত পাইপ লাগিয়ে পানি তোলার ঘটনা বেশ কয়কবছর ধরে চলছে। প্রতিটা মাঠে শয়ে শয়ে গভীর নলকূপ।

পাম্প বসালেই মাটির নিচ থেকে পানি উঠছে ঠিক আছে, কিন্তু তারও তো একটা সীমা আছে। আমরা হয়তো বুঝছি না, বুঝলেও হয়তো প্রয়োজনের কাছে, অভাবের কাছে সেটা কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটাই স্বাভাবিক, পরে কী হবে সেই চিন্তা করে আজকের প্রয়োজন না মেটানোরে অবস্থা হয়তো আমাদের নেই। কিন্তু, এ ভালোমন্দ দেখার মতো কি কেউ নেই? থাকার কথা নয়?

২০১৮ সালের কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন বলে একটা জিনিস দেখেছিলাম। তার প্রয়োগ, বাস্তবায়ন কারা করেন? এ সমস্যা সমাধানের উপযোগী কোনো আইন যদি নাও থাকে, আইনপ্রণেতারা সে রকম আইন কেন তৈরি করেন না? এ কৃষকেরা তাদের চাষের জন্য নিরাপদ পানি কোথায় পাবে তার ব্যবস্থা কেন নেওয়া হয় না? এভাবে চলতে থাকলে কিছুদিন পরে আমরা খাওয়ার পানি কোথায় পাব? এক ফোঁটা পানির জন্য যুদ্ধ করে মরব?

Related Topics

টপ নিউজ

পানি সংকট / খাওয়ার পানি সংকট / পানি / টিউবওয়েল / গভীর নলকূপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ৩ মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা
  • রাজশাহীতে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি বেঁচে নেই

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net