Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
রণবীর-আলিয়ার বিয়ে হয়ে গেছে: নীতু কাপুর

বিনোদন

টিবিএস ডেস্ক
10 April, 2022, 02:00 pm
Last modified: 10 April, 2022, 03:32 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

রণবীর-আলিয়ার বিয়ে হয়ে গেছে: নীতু কাপুর

ছেলের বিয়ের তারিখ নিয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের চুপ করিয়ে দিয়ে নীতু বলেন, “আর আমি তো বলছি ওদের বিয়ে হয়ে গেছে।”
টিবিএস ডেস্ক
10 April, 2022, 02:00 pm
Last modified: 10 April, 2022, 03:32 pm
রণবীর কাপুর, নীতু কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিউডের 'টক অফ দ্য টাউন'। 'রালিয়া'র বিয়ের তারিখ নিয়ে জল্পনার শেষ নেই; সেইসঙ্গে তারা কেমন সাজবেন, খাবারের মেনুতে কত রকমের পদ থাকবে- তা নিয়েও চলছে বিস্তর চর্চা। এরই মাঝে শনিবার আলিয়ার কাকা রবিন ভাট জানিয়েছেন আগামী ১৪ই এপ্রিল বিয়ে করছেন রণবীর-আলিয়া।

কিন্তু কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও বিয়ের তারিখ নিয়ে মুখ খোলেননি কেউ। শুক্রবার রাতে এক ইভেন্টে হাজির হয়েছিলেন রণবীরের মা নীতু কাপুর। ছেলের বিয়ে সম্পর্কিত হাজারো প্রশ্ন জিজ্ঞাসা করে এদিন নীতুকে ব্যতিব্যস্ত করে তোলেন সাংবাদিকরা।

রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করতেই নীতু কাপুর আকাশ থেকে পড়বার ভান করে বলেন, "কার বিয়ে?"। সাংবাদিকরাও নাছোড়বান্দার মতো প্রশ্ন করেই যান। তারা বলেন, "আরকে স্যারের বিয়ের তারিখটা আমাদের বলে দিন।" একথা শুনে নীতু বলেন, "ভগবানই জানেন বিয়ের তারিখ, আমি তো জানি না।" এরপর একজন বলে উঠে, "কেউ বলছে ১৪ই এপ্রিল, কেউ বলছে ১৫ই এপ্রিল। সঠিক তারিখটাই বলে দিন।।" তাকে চুপ করিয়ে দিয়ে নীতু বলেন, "আর আমি বলছি ওদের বিয়ে হয়ে গেছে।"

সংশ্লিষ্টরা বলছেন, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যেতেই এমন মন্তব্য করেছেন নীতু কাপুর। ছেলের বিয়ের খুঁটিনাটি আগে থেকেই সবাই জেনে যাক, তা চাইছেন না তিনি। 

কাপুর পরিবারের সঙ্গে শুরু থেকেই দারুণ সুসম্পর্ক আলিয়ার। পরিবারের সকলে পুত্রবধূর নজরেই দেখে আলিয়াকে। রণবীরের অন্যকোনো বান্ধবীর সঙ্গেই পরিবারের এতো মাখামাখি কোনোদিন কারো চোখে পড়েনি। তাই শুরু থেকেই বোঝা গিয়েছিল রণবীর-আলিয়ার প্রেম বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়াবে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নীতু জানিয়েছেন, "আমি দুজনকে খুব ভালোবাসি, ওরা মানুষ হিসাবে খুব ভালো। পরস্পরের জন্য একদম পারফেক্ট। খুব ভালো মানায় ওদের। সবকিছু ভালো হোক এটিই প্রার্থনা।"

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 
     
Related Topics

টপ নিউজ

রণবীর কাপুর / আলিয়া ভাট / বলিউড / রণবীর-আলিয়ার বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net