Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
শাকিরা, ডুয়া লিপা, বিটিএস থাকতে পারে উদ্বোধনে, কেমন ছিল আগের বিশ্বকাপের গানগুলো?

বিনোদন

টিবিএস ডেস্ক
15 October, 2022, 12:10 pm
Last modified: 15 October, 2022, 12:13 pm

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা

শাকিরা, ডুয়া লিপা, বিটিএস থাকতে পারে উদ্বোধনে, কেমন ছিল আগের বিশ্বকাপের গানগুলো?

গণমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বিয়ান এ গায়িকা বিটিএস ও ডুয়া লিপাকে নিয়ে বিশ্বকাপের পর্দা তুলবেন। যদি এমনটি হয়, তাহলে প্রথমবারের মতো ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বিটিএস ও লিপাকে।
টিবিএস ডেস্ক
15 October, 2022, 12:10 pm
Last modified: 15 October, 2022, 12:13 pm
ছবি: সংগৃহীত

২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত উদ্বোধনী অনুষ্ঠান নভেম্বরের ২০ তারিখ দেশটির জর শহরের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খবর স্প্যানিশ দৈনিক মার্কা'র।

তবে এ অনুষ্ঠানে কারা গাইবেন তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। ফিফা'র আশা বিটিএস ব্যান্ডকে মঞ্চে আনতে পারবে সংস্থাটি। বেশকিছু গণমাধ্যমের সূত্রমতে, আবারও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে শাকিরাকে।

টোটাল রিপোর্টার-এর খবর অনুযায়ী, কলম্বিয়ান এ গায়িকা বিটিএস ও ডুয়া লিপাকে নিয়ে বিশ্বকাপের পর্দা তুলবেন। যদি এমনটি হয়, তাহলে প্রথমবারের মতো ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বিটিএস ও লিপাকে।

এবারের বিশ্বকাপ কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে।

বিশ্বকাপের গানগুলো

চিলি ১৯৬২: দ্য রক অভ দ্য ওয়ার্ল্ড কাপ

১৯৬২ সালে চিলিকে দিয়ে ফুটবল বিশ্বকাপে গানের ঐতিহ্য শুরু হয়। সেবছর ১৯৬০-এর দশকের একটি ধ্রুপদী রক গেয়েছিল 'লস র্যাম্বলার্স'। গানের কথা লিখেছিলেন জর্জ রোহাস।

ইংল্যান্ড ১৯৬৬: ওয়ার্ল কাপ উইলি (হয়্যার ইন দিস ওয়ার্ল্ড উই আর গোয়িং)

১৯৬৬'র বিশ্বকাপেও রক গান রাখা হয়েছিল। গানটি গেয়েছিলেন লনি ডনেগ্যান।

মেক্সিকো ১৯৭০: ফুটবল মেক্সিকো ৭০

মেক্সিকোর সঙ্গীত ঐতিহ্যের ছোঁয়ায় এ গান পরিবেশন করেছিল 'লস হারমানোস জাভালা'।

জার্মানি ১৯৭৪: ফুটবল

প্রথমবারের মতো পুরুষদের ফুটবল বিশ্বকাপে কোনো নারী হিসেবে মারিলা রডোউইচ গান পরিবেশন করেন।

আর্জেন্টিনা ১৯৭৮: ওয়ার্ল্ড কাপ সং ও অফিসিয়াল ওয়ার্ল কাপ ম্যাচ

ইতালিয়ান কম্পোজার এনিও মরিকোন এ সাউন্ডট্র্যাকটি তৈরি করেন। দ্বিতীয় গানটি পরিবেশন করে বুয়েন্স আয়ার্স সিটি সিম্ফনিক ব্যান্ড ও দ্য কোলোন থিয়েটার কয়্যার।

স্পেন ১৯৮২: দ্য ওয়ার্ল্ড কাপ

এটি গেয়েছিলেন প্লাসিডো ডমিঙ্গো।

মেক্সিকো ১৯৮৬: এল মুন্ডো উনিডো পর ব্যালন (দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড বাই দ্য বল)

ওই সময়ের ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় ছিল এ গানটি। এটি লিখেছিলেন মেক্সিকান কম্পোজার হুয়ান কার্লোস আবারা।

ইতালি ১৯৯০: উনেস্তাতে ইতালিয়ানা

দুই সঙ্গীতশিল্পী- ইতালিয়ান গিওর্গিও মরোডার ও মার্কিন টম হুইটলকের লেখা গানটি পরিবেশন করেন জিয়ানা নানিনি ও এডোয়ার্ডো বেনাতো।

যুক্তরাষ্ট্র ১৯৯৪: গ্লোরিল্যান্ড ওয়ার্ল্ড কাপ

এ গানের সঙ্গে প্রথমবারের মতো রেকর্ড বের করে ফিফা। এ গান পরিবেশন করেছিলেন ড্যারিল হল ও সাউন্ডস অভ ব্ল্যাকনেস।

ফ্রান্স ১৯৯৮: দ্য কাপ অভ লাইফ

বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ও জনপ্রিয় একটি গান। গেয়েছিলেন পুয়ের্তোরিকো'র আইকনিক সঙ্গীতশিল্পী রিকি মার্টিন।

কোরিয়া-জাপান ২০০২: বুম

প্রথম দ্বি-জাতি বিশ্বকাপে গাওয়ার জন্য বেছে নেওয়া হয় মার্কিন শিল্পী অ্যানাস্টাসিয়াকে।

জার্মানি ২০০৬: দ্য টাইম অভ আওয়ার লাইভস

আবেগঘন এ গানটি গেয়েছিলেন মার্কিন গায়ক টনি ব্র্যাক্সটন ও ইতালিয়ান ভোকাল গ্রুপ ইল ডিভো।

দক্ষিণ আফ্রিকা ২০১০: ওয়াকা ওয়াকা বা দিস ইজ আফ্রিকা

অনেকের কাছে বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় গান এটি। লিখা ও গাওয়া, দুটোতেই ছিলেন কলম্বিয়ান গায়ক-গানলেখক শাকিরা। সঙ্গে ছিলে দক্ষিণ আফ্রিকার ফ্রেশলিগ্রাউন্ড দল।

ব্রাজিল ২০১৪: উই আর ওয়ান (ওলে ওলে)

লিখেছেন সিয়া ফার্লার। আর গেয়েছিলেন পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লডিয়া লিট।

রাশিয়া ২০০৮: লাইভ ইট আপ

এ গানের পরিবেশনে দেখা গেছে নিকি জ্যাম, উইল স্মিথ, ইরা ইস্ত্রেফি ও ডিপলোকে।

কাতার ২০২২: হায়া, হায়া, বেটার টুগেদার

এবারের বিশ্বকাপের সঙ্গীত পরিবেশন করেছেন মার্কিন শিল্পী ত্রিনিদাদ কর্ডোনা, নাইজেরিয়ান শিল্পী ডাভিডো, ও কাতারি শিল্পী আইশা।

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / কাতার বিশ্বকাপ ২০২২ / ফুটবল / শাকিরা / ডুয়া লিপা / বিটিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net