Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
নারী ফুটবলারকে চুমু: সাবেক স্প্যানিশ ফুটবলপ্রধান রুবিয়ালেসের আপিল খারিজ, শাস্তি বহাল

আন্তর্জাতিক

বিবিসি
26 June, 2025, 12:05 pm
Last modified: 26 June, 2025, 12:21 pm

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান
  • ৫৯ বছরেও খেলে যাচ্ছেন জাপানের কিংবদন্তি মিউরা, চার বছর পর পেলেন গোলের দেখা
  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!

নারী ফুটবলারকে চুমু: সাবেক স্প্যানিশ ফুটবলপ্রধান রুবিয়ালেসের আপিল খারিজ, শাস্তি বহাল

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে নারী জাতীয় দলের খেলোয়াড় হারমোসোর মাথা ধরে জোর করে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পদত্যাগ করেন।
বিবিসি
26 June, 2025, 12:05 pm
Last modified: 26 June, 2025, 12:21 pm
সাবেক স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস, ছবি: রয়টার্স

স্পেন নারী জাতীয় দলের খেলোয়াড় জেনি হারমোসোকে সম্মতি ছাড়া চুমু দেওয়ার অভিযোগে দণ্ডিত দেশটির ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের আপিল খারিজ করে দিয়েছে আদালত।

বুধবার স্পেনের জাতীয় আপিল আদালত 'অডিয়েন্সিয়া নাসিওনাল' রুবিয়ালেসের দায়ের করা আপিল খারিজ করে দেয় এবং ফেব্রুয়ারিতে দেওয়া ১০ হাজার ৮০০ ইউরো (প্রায় ৯ হাজার ২০০ পাউন্ড) জরিমানার রায় বহাল রাখে।

একইসঙ্গে, মামলার বাদী পক্ষ থেকে যে পুনর্বিচার ও জেল শাস্তির দাবি জানানো হয়েছিল, আদালত তা প্রত্যাখ্যান করে।

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে হারমোসোর মাথা ধরে জোর করে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও তার পদত্যাগের দাবি ওঠে। শেষপর্যন্ত তিনি ফেডারেশন প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

রুবিয়ালেস এই চুমুকে 'স্নেহপূর্ণ' ও 'স্বতঃস্ফূর্ত' বলে দাবি করলেও আদালত বলেছে, এই চুমু ছিল অননুমোদিত এবং হারমোসো শুরু থেকেই এর বিরোধিতা করেছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেছে, অন্য খেলোয়াড়দের সঙ্গে আচরণের সময় রুবিয়ালেস আত্মসংযম দেখিয়েছিলেন, এবং 'অল্প চেষ্টাতেই' অধিনায়ক হারমোসোর ক্ষেত্রেও তিনি তা করতে পারতেন।

মূল বিচারপ্রক্রিয়ায় হারমোসো আদালতে বলেন, চুমুর জন্য তিনি অনুমতি দেননি। বরং ওই আচরণ তাকে 'অসম্মানিত' করেছে এবং 'জীবনের অন্যতম খুশির দিনটিকে কলঙ্কিত করেছে'।

ফেব্রুয়ারিতে ঘোষিত রায়ে রুবিয়ালেসকে হারমোসোর ২০০ মিটারের আশেপাশে না যাওয়া এবং এক বছরের জন্য তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল—আদালত বুধবার সেই নিষেধাজ্ঞাও বহাল রাখে।

তবে জোর করে কোনো বক্তব্য আদায়ের অভিযোগে রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত না করার সিদ্ধান্তও বহাল রাখে আদালত। বাদী পক্ষের অভিযোগ ছিল, চুমুর ঘটনায় সম্মতি ছিল—এ কথা প্রকাশ্যে বলার জন্য হারমোসোর ওপর চাপ সৃষ্টি করেছিলেন রুবিয়ালেস। তবে তিনি তা অস্বীকার করেন।

এ মামলায় স্পেন ফুটবল ফেডারেশনের তিন সাবেক কর্মকর্তা—কোচ হোর্হে ভিলা, বিপণন বিভাগের রুবেন রিভেরা ও ক্রীড়া পরিচালক আলবের্ত লুকে—এর আগেই খালাস পান। আদালত বুধবার সেই রায়ও বহাল রাখে।

Related Topics

টপ নিউজ

জেনি হারমোসো / লুইস রুবিয়ালেসে / স্প্যানিশ ফুটবল প্রধান / স্পেন ফুটবল ফেডারেশন / ফুটবল / চুমু কাণ্ড / আপিল খারিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান
  • ৫৯ বছরেও খেলে যাচ্ছেন জাপানের কিংবদন্তি মিউরা, চার বছর পর পেলেন গোলের দেখা
  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net