Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর

আন্তর্জাতিক

গার্ডিয়ান
10 August, 2025, 09:50 am
Last modified: 10 August, 2025, 10:30 am

Related News

  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর

গার্ডিয়ান
10 August, 2025, 09:50 am
Last modified: 10 August, 2025, 10:30 am
মোহাম্মদ সালাহ। ছবি: গার্ডিয়ান

'ফিলিস্তিনি পেলে' নামে পরিচিত ফুটবলার সুলেইমান আল-ওবেইদের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে তার মৃত্যুর কারণ এড়িয়ে যাওয়ায় উয়েফার তীব্র সমালোচনা করেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, বুধবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তার জন্য অপেক্ষারত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে সে আক্রমণে নিহত হন ৪১ বছর বয়সি সুলেইমান আল-ওবেইদ। 

উয়েফা শুক্রবার এক্স প্ল্যাটফর্মে লেখে, 'বিদায় সুলেইমান আল-ওবেইদ, "ফিলিস্তিনি পেলে"। এমন এক প্রতিভা, যিনি সবচেয়ে অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশা জুগিয়েছেন।'

শনিবার এ পোস্টের প্রতিক্রিয়ায় সালাহ লেখেন, 'ও কীভাবে মারা গেল, বলতে পারেন? কীভাবে, কোথায় এবং কেন মারা গেল?'

লিভারপুলের এই মিশরীয় তারকা ফুটবলার ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ক্রমাগত গাজাবাসীদের পক্ষে কথা বলে আসছেন। দুই বছর আগে তিনি গাজায় ত্রাণকার্যে সহায়তার জন্য মিশরীয় রেড ক্রসকে অনুদানও দিয়েছিলেন।

পিএফএ গত সপ্তাহে জানায়, ২০০৭ সালে অভিষেক হওয়ার পর ফিলিস্তিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন ওবেইদ। দেশের হয়ে ২৪ ম্যাচ খেলে দুটি গোল করেন তিনি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় গোলটি ছিল ২০১০ সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিরুদ্ধে করা একটি সিজার-কিক।

সুলেইমান আল-ওবেইদ। ছবি: এক্স

পিএফএ আরও  বলে, 'দীর্ঘ ক্যারিয়ারে ৪১ বছর বয়সি আল-ওবেইদ ১০০টিরও বেশি গোল করেছেন, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে।'

মাঠের এই প্রতিভার জন্যই ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলারের নামানুসারে তিনি 'ফিলিস্তিনি পেলে' নামে পরিচিতি পান। 

ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় প্রাণ হারানো ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান তালিকায় ওবেইদের মৃত্যু নতুন সংযোজন। এ পর্যন্ত অন্তত ৬৬২ জন ক্রীড়াবিদ ও তাদের আত্মীয় নিহত হয়েছেন বলে জানা গেছে।

পিএফএ বলেছে, 'নিহত বা অনাহারে মারা যাওয়া ফুটবলারের সংখ্যা ৪২১-এ পৌঁছেছে, যাদের মধ্যে ১০৩ জনই শিশু।'

পিএফএর তথ্যমতে, গাজা ও পশ্চিম তীরজুড়ে স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ থেকে শুরু করে জিম ও ক্লাবহাউসসহ ২৮৮টি ক্রীড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে গাজায় ২৬৮টি স্থাপনা, পশ্চিম তীরে ২০টি। এগুলোর প্রায় অর্ধেক সরাসরি ফুটবলের সঙ্গে জড়িত ছিল।

হামলার শিকার হওয়া স্থানগুলোর মধ্যে গাজায় পিএফএর সদর দপ্তরও রয়েছে। 

মে মাসের শেষদিকে মার্কিন ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ১ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
 

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / ইসরায়েল / মোহাম্মদ সালাহ / ফুটবল / উয়েফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net